Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইনি আদনান সামি? 'হতেই পারে না', উড়িয়ে দিচ্ছেন নেটিজেনরা, সত্যিটা জানুন, দেখুন আরও ছবি

দ্য ওয়াল ব্যুরো: আপনি যাঁকে ছবিতে দেখছেন চিনতে পারছেন কি তাঁকে? হয়তো এক ঝলকে চেনা দায়। কিন্তু তাঁর এই একটি ছবি তোলপাড় করে দিয়েছে সোশ্যাল মিডিয়া। অনেকেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। বলছেন, হতেই পারে না! অনেকেই বলছেন ফটোশপ, আবার

ইনি আদনান সামি? 'হতেই পারে না', উড়িয়ে দিচ্ছেন নেটিজেনরা, সত্যিটা জানুন, দেখুন আরও ছবি

শেষ আপডেট: 26 June 2022 13:38

দ্য ওয়াল ব্যুরো: আপনি যাঁকে ছবিতে দেখছেন চিনতে পারছেন কি তাঁকে? হয়তো এক ঝলকে চেনা দায়। কিন্তু তাঁর এই একটি ছবি তোলপাড় করে দিয়েছে সোশ্যাল মিডিয়া। অনেকেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। বলছেন, হতেই পারে না! অনেকেই বলছেন ফটোশপ, আবার অনেকের মতে, এও সম্ভব! হ্যাঁ সম্ভব, হয়তো কঠিন, কিন্তু তা সম্ভব, আর সেটাই করে দেখালেন বিখ্যাত গায়ক আদনান সামি (Adnan Sami)।

কিন্তু হঠাৎ কেন আলোচনায় উঠে এলেন এই শিল্পী। কারণ তাঁর ওজন! হ্যাঁ ঠিকই পড়ছেন, একসময় এই ওজনই বারবার তাঁকে চর্চায় এনেছিল, ফের তাঁর ওজন নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। এক সময় ২২০ কেজি ওজনের জন্য ব্যপক সমস্যায় পড়েছিলেন এই শিল্পী! চিকিৎসকরা বলেই দিয়েছিলেন, যদি না ওজন কমানো যায় তাহলে বাঁচা অসম্ভব! সেই থেকে আদা জল খেয়ে নেমে পড়েছিলেন ওজন কমানোর দৌড়ে (Adnan Sami Weight Lose)।

পরিবারের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন আদনান সামি

হ্যাঁ, দৌড়ই বটে! সাফল্য এসেছে। সম্প্রতি মালদ্বীপে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গেছেন এই শিল্পী। সেখান থেকেই নিজের একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর সেই ছবিতেই চমক। চেনাই যাচ্ছে না তাঁকে। ঝরিয়ে ফেলেছেন ১৫৫ কেজি ওজন! যা দেখে বিস্ময়ের ঘোর কাটছে না তাঁর ভক্তদের।

এক সময় বিরিয়ানি ছিল তাঁর খুব পছন্দের খাবার। কেক, চিজ, মাখানও ছিল পছন্দের তালিকায়। তবে একদিন ঠিক করলেন এখানেই ইতি টানতে হবে তাঁর শখের তালিকায়। বাতিল হল সব। দিন রাত শরীর চর্চা, দীর্ঘ অধ্যবসায় করেন আদনান। এখন তাঁর ওজন মাত্র ৬৫ কেজি!

যে পুষ্টিবিদের পরামর্শে তিনি এই অসম্ভবকে সম্ভব করেছেন সেই পুষ্টিবিদ জানিয়েছিলেন, আদনান ছিলেন 'ইমোশনাল ইটার' (Emotional Eater)! অর্থাৎ, নিজের রাগ, দুঃখ, আনন্দ, সুখ এইসবের ওপর নির্ভর করত তাঁর খাদ্যাভ্যাস।

মেয়ের সঙ্গে

কেমন ছিল তাঁর (Adnan Sami) ডায়েট?

প্রথম প্রথম ওজনের কারণে ব্যায়াম করতে পারতেন না। নিচু হয়ে কিছু তোলা ছিল তাঁর পক্ষে 'Next to Impossible'। তখন থেকে খাদ্যাভ্যাসের পরিবর্তন করেন তিনি। সকালে চিনি ছাড়া এক কাপ চা খেয়ে দিন শুরু করতেন তিনি। দুপুরের মেনু থাকত মূলত স্যালাড ভিত্তিক। সবজি, মাছ ইত্যাদির স্যালাড। তাতে না থাকত কোনও মশলা, না ফ্যাট জাতীয় কিছু। সন্ধ্যায় ঘরের তৈরি পপকর্ন (অবশ্যই নুন ও মাখন ছাড়া)। রাতে সেদ্ধ ডাল কিংবা মাংসের স্টু! রুটি, ভাত জাতীয় খাবার পুরোপুরি বাদ ছিল খাবারের তালিকা থেকে। কিছুটা ওজন কমলে শুরু হয় বিভিন্ন রকমের ব্যায়াম।

অতীতঃ ২২০ কেজি ওজন ছিল আদনান সামির

এভাবেই ধীরে ধীরে নিজের ওজন কমিয়ে এনেছেন তিনি। এখন ৬৫ কেজির আদনানকে দেখে চোখ কপালে ওঠার জোগাড় সকলের। নেট দুনিয়ায় তাঁর এই পরিবর্তন যে প্রশংসা কুড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

দেখুন আদনানের (Adnan Sami) আরও ছবি।


```