Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সব ট্রোলিংয়ের জবাব দিলেন আদনান, সবুজ সুচ-সুতোর ছবি পোস্ট করে লিখলেন, 'তুম আপনা আ** বাঁচাও'

ভারত-পাকিস্তান (India-Pakistan) উত্তেজনার মাঝে সম্প্রতি গায়ক আদনান সামি সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েন।

সব ট্রোলিংয়ের জবাব দিলেন আদনান, সবুজ সুচ-সুতোর ছবি পোস্ট করে লিখলেন, 'তুম আপনা আ** বাঁচাও'

আদনান সামি

শেষ আপডেট: 9 May 2025 11:51

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান (India-Pakistan) উত্তেজনার মাঝে সম্প্রতি গায়ক আদনান সামি সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েন। বিশেষ করে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) প্রসঙ্গে তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করায় একাংশের পক্ষ থেকে তার ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়। তবে এসব ট্রোলের বিরুদ্ধে তিনি নিজের অবস্থান পরিষ্কার করে কড়া জবাব দিয়েছেন।

২০১৬ সালে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পর থেকে আদনান সামি নিজেকে একজন ভারতীয় হিসেবে মানেন। 'অপারেশন সিঁদুর'-এর পরে ভারতীয় সেনার সাহসিকতার প্রশংসা করে এক্স (পূর্বে টুইটার)-এ একটি পোস্ট করেছিলেন, যার পরই শুরু হয় ট্রোলিং। সামির ভারতীয় নাগরিকত্ব নিয়ে বিভিন্ন মন্তব্য আসতে থাকে, তবে সেগুলোর সবই কড়া জবাব দিয়েছেন তিনি।

অপারেশন সিঁদুরের পরে আদনান সামি তার পোস্টে লিখেছিলেন, ‘জয় হিন্দ’। এরপর আরেকটি পোস্টে তিনি লেখেন, “সিন্দুর সে তন্দুর তক।” এই মন্তব্যের পর এক নেটিজেন প্রশ্ন করেন, "আপনি কি আরএসএস-এর কাছে ভাল হওয়ার জন্য এমন পোস্ট করছেন?" উত্তরে রেগে গিয়ে আদনান লেখেন, “তুম আরএসএস কো ভুল যাও...তুম আপনা আ** বাঁচাও।”

ট্রোলিং এখানেই থামেনি। এক আরেক নেটিজেন সমর্থন জানিয়ে মন্তব্য করেন, "আমরা তোমাকে ছিঁড়ে ফেলব।" এর উত্তরও জবাব দিয়েছিলেন সামি। তিনি একটি সবুজ সুতো এবং সুচের ছবি পোস্ট করে লিখেছিলেন, “উস ওয়াক্ত তক ইয়ে মেরি তরফ সে তোহফা।" (আমি তাদের এটা উপহার দেব - একটি সেলাইয়ের কিট)।

নেটিজেনরা আরও এক প্রশ্ন করেন, “যদি ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়, তাহলে আপনার গন্তব্য কী হবে?” এই প্রশ্নের জবাবে আদনান লেখেন, “যুক্তরাজ্যে থেকেও ছদ্ম-দেশপ্রেমিক হওয়ার চেয়ে এখানে ভারতে থাকতে আমি অত্যন্ত খুশি।”

এদিকে, আদনান সামি তাঁর কিছু পোস্টে পাকিস্তানি নাগরিকদের এক অদ্ভুত দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। এক যুবক তাঁকে বলেন, "আপনি ভাগ্যবান, যে আপনি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন। আমরাও পাকিস্তান ছাড়তে চাই। আমরা আমাদের সেনাবাহিনীকে ঘৃণা করি। তারা আমাদের দেশ ধ্বংস করেছে!" এর উত্তরে সামি বলেছিলেন, "আমি এটা অনেক আগেই জানতাম।"


```