.png)
আদিত্য রায় কাপুর
শেষ আপডেট: 16 November 2024 17:32
দ্য ওয়াল ব্যুরো: আদিত্য রায় কাপুরের জন্মদিন। আজ তাঁর বয়স হল ৩৯। ২০০৯ সালে ‘লন্ডন ড্রিমস’-এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ আদিত্যর। বিপুল শাহ পরিচালিত এই ফিল্মে ওয়াসিম আফরোজ খানের চরিত্রে অভিনয় করেন আদিত্য। দেড় দশকেরও বেশি ফিল্মি কেরিয়ারে, ‘অ্যাকশন রিপ্লে’, ‘দাওয়াত-ই-ইশক’, ‘কলঙ্ক’, ‘মলং’, ‘সড়ক-২’ এবং ‘লুডো’র মতো ভিন্ন ধারার ছবিতে তাঁর অভিনয় ভক্তদের মুগ্ধ করেছে।
‘আশিকি-২’ এবং ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’তে তার আইকনিক চরিত্রও কেড়েছে দর্শকদের নজর। তাঁর অভিনীত সর্বশেষ ওয়েব সিরিজ, ‘দ্য নাইট ম্যানেজার’, সেরা ড্রামা সিরিজ ক্যাটেগরিতে ২০২৪ আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে মনোনীতও হয়েছিল। আপনিও যদি আদিত্য রায় কাপুরের সত্যিকারের ফ্যান হন, তাহলে তাঁর আপকামিং প্রজেক্ট সম্পর্কে আপনাকে জানতেই হবে।
মেট্রো... ইন দিনো
সারা আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আদিত্য। পরিচালনায় অনুরাগ বসু। ছবিতে সারা এবং আদিত্যের প্রথম অন-স্ক্রিন কেমিস্ট্রি দেখবে দর্শক। পাশাপাশি অনুরাগের সঙ্গে সারার প্রথম ছবি হতে চলেছে ‘মেট্রো... ইন দিনো’।
২০২০ সালে নেটফ্লিক্স ফিল্ম ‘লুডো’তে একসঙ্গে কাজ করেছেন আদিত্য-অনুরাগ। ‘মেট্রো... ইন দিনো’ একটি অ্যান্থলজি ফিল্ম। আদিত্য ছাড়াও ছবিতে রয়েছেন আলি ফজল, ফাতিমা সানা শেখ, অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠি এবং কঙ্কনা সেন শর্মা।
View this post on InstagramView this post on Instagram
অনুরাগ বসু পরিচালিত ‘লাইফ ইন এ... মেট্রো’র জনপ্রিয় গান ‘ইন দিনো’ গানটিকে ব্যবহার করেই এই ছবির শিরোনাম। আধুনিক সময়ে দুষ্টুমিষ্টি মানবিক সম্পর্কগুলোই উঠে আসবে এই ফিল্মে। ২৯ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি৷
রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম
আদিত্য রায় কাপুর নেটফ্লিক্সের আপকামিং অ্যাকশন-ফ্যান্টাসি সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড’-এও থাকবেন। সিরিজে রয়েছেন সামান্থা রুথ প্রভুও রয়েছেন এক মুখ্য ভূমিকায় রয়েছেন। গত জুলাই মাসে এই সিরিজটির ঘোষণা করে নেটফ্লিক্স। সিরিজের পরিচালনায় রয়েছেন রাজ ও ডিকে। দর্শক ‘রক্ত ব্রহ্মাণ্ড’র থেকে কী আশা করতে পারেন? রাজ এবং ডিকে এই বিষয় নিয়ে বেশ কিছু তথ্য শেয়ার করেছেন।
View this post on Instagram
“গোটাটাই একেবারে অজানা কিছু হতে চলেছে যা দর্শকদের আরও রোমাঞ্চকর করে তুলবে! আমাদের লক্ষ্য হল একটি কাল্পনিক জগৎ গড়ে তোলা যা আমাদের শৈশবে শুনেছি। এমন এক চমত্কার গল্প যা আবার ছোটবেলাকে স্মরণ করিয়ে দেবে। অত্যন্ত প্রতিভাবান রাহি (সহ পরিচালক-রাহি অনিল ভার্ভে) এবং সীতার (সীতা মেনন) সঙ্গে কাজ করে দারুণ সময় কাটিয়েছি। নেটফ্লিক্সের সঙ্গে কাজ করা অভিজ্ঞতা চমৎকার ছিল, এবং ‘রক্ত ব্রহ্মাণ্ড’-র মতো এক অপ্রচলিত দৃষ্টিভঙ্গি সমর্থনের জন্য তাঁরা আমাদের উত্সাহ জুগিয়েছে!”