Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সিনেমার শেষে অ্যাকশন শাহরুখের জোরাজুরিতেই, 'ডিডিএলজে'র অজানা গল্প ফাঁস পরমিতের

শাহরুখের অনুরোধ ফেলতে পারেননি পরিচালক আদিত্য চোপড়া। এরপর নতুন করে ছবির ক্লাইম্যাক্স লেখেন তিনি।

সিনেমার শেষে অ্যাকশন শাহরুখের জোরাজুরিতেই, 'ডিডিএলজে'র অজানা গল্প ফাঁস পরমিতের

শেষ আপডেট: 4 December 2023 13:58

দ্য ওয়াল ব্যুরো: সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্য। সিমরনের বাড়ির লোক জেনে গিয়েছেন রাজের সঙ্গে তাঁর প্রেমের কথা। তারপর রাজকে তাড়িয়ে দেওয়া হল বাড়ি থেকে। এরপর বদলা নিতে সিমরনের হবু স্বামী কুলজিৎ ছুটলেন রেল স্টেশনের দিকে। উদ্দেশ্য রাজকে মারা। তারপর পাঞ্জাবের সেই স্টেশনে রাজ ও কুলজিতের ধুন্ধুমার কাণ্ড।

শাহরুখ খান ও কাজল অভিনীত 'ডিডিএলজে' যারা দেখেছেন, তাঁদের কাছে এই দৃশ্য খুবই পরিচিত। কারও কারও হয়তো সংলাপগুলিও মুখস্থ। সিনেমার অন্যতম সেরা দৃশ্য বলা হয় এটিকে। কিন্তু অনেকেই হয়তো জানেন না, পরিচালক আদিত্য চোপড়া চিত্রনাট্যে এই দৃশ্য রাখেনইনি।

ছবি মুক্তির ২৮ বছর পর অবশেষে সেই কথা প্রকাশ্যে আনলেন ছবিতে কুলজিতের ভূমিকায় অভিনয় করা পরমিত শেট্টি। বললেন, "আদিত্য চোপড়া তাঁর রোম্যান্টিক ছবিতে কোনও অ্যাকশনের দৃশ্যই রাখতে চাননি। কিন্তু শাহরুখ বারবার ওঁকে ক্লাইম্যাক্সে অ্যাকশন রাখার জন্য জোরাজুরি করতে শুরু করেন। শেষে আদি তাঁর নায়কের কথায় হাল ছেড়ে অনুরোধে সায় দেন।

পরমিত এরপর আরও বলেন যে, "এরপর আদিত্য ফের ক্লাইম্যাক্সের দৃশ্যটি নতুনভাবে লেখেন, যেখানে আমার আর শাহরুখের একটা অ্যাকশন সিকোয়েন্স ছিল। প্রথমে ভাবছিলাম একটা রোম্যান্টিক ছবিতে মারামারি কি দর্শকরা মেনে নেবেন! পরে ছবিটি দেখে আমার মনে হয়েছিল, এতে ছবির ক্লাইম্যাক্স আরও জমজমাট হয়েছে।"

কুলজিতের চরিত্রটি তিনি কীভাবে পেয়েছিলেন, সে কথাও জানিয়েছেন পরমিত। অভিনেতা বলেন, "আদির পরিচালনায় 'ডিডিএলজে'ই আমার প্রথম অভিনীত ছবি। একদিন খবর পাই, আদিত্য চোপড়া ছবিটির জন্য আমার মতই চেহারার কোনও ছেলে খুঁজছে। এই কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে আমি গিয়ে ওঁর সঙ্গে দেখা করি।"

সিনেমার 'কুলজিৎ' এরপর বলেন, "কিছুদিন পর জানতে পারি চরিত্রটির জন্য ছবির নির্মাতারা আরমান কোহলিকে নির্বাচন করেছেন। এ কথা শুনে ১৫ দিন ঘুমাইনি। ফের আদিত্যর কাছে গিয়ে একটাবার অডিশন দিতে চেয়ে অনুরোধ করি। আর অডিশন শেষ হতেই কুলজিৎ চরিত্রটির জন্য আমায় ফাইনাল করে।"


```