Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আদিত্য-অনন্যা স্পেনে কনসার্ট দেখতে গেলেন একসঙ্গে, বলিউডের হাওয়ায় প্রেমের গুঞ্জন

দ্য ওয়াল ব্যুরো: বি টাউনের বাতাসে যেন সারা বছরই বসন্ত। ছবিতে অভিনয় করতে করতে কখন যে সেই ছবির নায়ক নায়িকারা কাট বলার পরেও ডুবে যাবেন প্রেমের দৃশ্যের বাস্তব অ্যাকশনে তা বলা কঠিন। দীপিকা রনবীর থেকে আলিয়া রনবীর অথবা সিদ্ধার্থ-কিয়ারা, বলিউডে দু

আদিত্য-অনন্যা স্পেনে কনসার্ট দেখতে গেলেন একসঙ্গে, বলিউডের হাওয়ায় প্রেমের গুঞ্জন

শেষ আপডেট: 12 July 2023 07:02

দ্য ওয়াল ব্যুরো: বি টাউনের বাতাসে যেন সারা বছরই বসন্ত। ছবিতে অভিনয় করতে করতে কখন যে সেই ছবির নায়ক নায়িকারা কাট বলার পরেও ডুবে যাবেন প্রেমের দৃশ্যের বাস্তব অ্যাকশনে তা বলা কঠিন। দীপিকা রনবীর থেকে আলিয়া রনবীর অথবা সিদ্ধার্থ-কিয়ারা, বলিউডে দুই তারকার মন দেওয়া নেওয়ার ঘটনা ভুরিভুরি। এবার সেই তালিকায় সম্ভবত নতুন নাম জুড়তে চলেছে আদিত্য রায় কাপুর এবং অনন্যা পাণ্ডের (aditya ananya relationship rumour)।

Aditya Roy Kapur, Ananya Panday blush amid dating rumours after paps tell  them 'jodi hit hai' : The Tribune India
বেশ কিছু দিন ধরেই বলিউডের আনাচ কানাচে ঘুরে বেড়াচ্ছিল আদিত্য রায় কাপুর এবং অনন্যা পাণ্ডে (aditya ananya relationship rumour) পরস্পরকে ডেট করছেন এমন গুঞ্জন।

যা রটে তার কিছু ঘটে এই প্রবাদ বাক্যকে সত্যি করেই যেন এবার স্পেনের এক কনসার্টে একসঙ্গে দেখা গেল আদিত্য এবং অনন্যাকে। জানা গেছে, দুজনে একসঙ্গে উপস্থিত হয়েছিলেন 'আর্কটিক মাঙ্কি' নামের একটি ব্যান্ডের কনসার্টে।

আদিত্য এবং অনন্যার ইনস্টাগ্রাম স্টোরি

অবশ্য অনন্যা বা আদিত্য তাঁদের একসঙ্গে ছবি ভুলেও পোস্ট করেননি সোশ্যাল মিডিয়ায়। তবে দুজনেই যে একই কনসার্টে উপস্থিত ছিলেন তা স্পষ্ট দু'জনের ইনস্টাগ্রাম স্টোরি থেকেই। তাঁরা দুজন আদৌ সম্পর্কে জড়িয়েছেন কিনা সে বিষয়ে এখনও মুখ খোলেননি দুজনের কেউই। তবে বি টাউনের নানা অনুষ্ঠানে বা ঘরোয়া পার্টিতে ইদানিং প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে আদিত্য এবং অনন্যাকে।

ananya panday dating: After being frequently spotted with Ananya Panday,  now Aditya Roy Kapur says he will get married when 'time is right' - The  Economic Times

আদিত্য রায় কাপুর এবং অনন্যা পাণ্ডের ঘনিষ্ঠতা যদিও বেশ অনেক দিন ধরেই চুপিচুপি এগিয়েছে। গত বছর অর্থাৎ ২০২২ এর অক্টোবরে অভিনেত্রী কৃতি শ্যাননের বাড়িতে দিওয়ালি পার্টিতে দুজনকে একান্তে বেশ অনেকটা সময় একসঙ্গে কাটাতে দেখেছেন অনেকেই। পাশাপাশি, রূপোলি পর্দার পুরস্কার বিতরনী অনুষ্ঠানগুলিতেও আজকাল নাকি দুজনে আসছেন একসঙ্গেই, বলছেন প্রত্যক্ষদর্শীরা। ফলে, মুখে কিছু না বললেও অনন্যার মনে যে আদিত্যর রং লেগেছে সে বিষয়ে নিশ্চিত অনেকে।

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে থাকছেন অনন্যা পাণ্ডে?


```