
শেষ আপডেট: 9 May 2023 11:28
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরে যে কটি ছবি নিয়ে দর্শকমহলে রয়েছে উত্তেজনা তাদের মধ্যে অন্যতম আদিপুরুষ (Adipurush trailer launch)। রামায়ণের পটভূমিতে তৈরি এই ছবিতে বাহুবলি খ্যাত প্রভাসকে দেখার জন্য মুখিয়ে আছেন সকলেই। প্রভাসের পাশাপাশি কৃতি শ্যানন এবং সইফ আলি খানকেও এই ছবিতে দেখা যাবে জানকী এবং লঙ্কেশের ভূমিকায়।
গত কয়েক মাস ধরেই এই ছবির একাধিক পোস্টার মুক্তি পেয়েছে। এবার মুক্তি পেল আদিপুরুষের ট্রেলার। রামায়ণের (Ramayana story with expensive VFX) একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার ঝলক রাখা হয়েছে এই ট্রেলারে। সেতুবন্ধন থেকে সীতাহরণ, লঙ্কা দহন থেকে সঞ্জীবনী আনা এই দৃশ্যগুলি দেখানো হয়েছে ট্রেলারে। পাশাপাশি ভিএফএক্স এর ক্ষেত্রেও যথেষ্ট নৈপুণ্য দেখানো হয়েছে।
প্রসঙ্গত, আদিপুরুষের প্রথম পোস্টার মুক্তি পেয়েছিল ২০২২ এর সেপ্টেম্বর মাসে। এরপর ধাপে ধাপে একাধিক পোস্টার এবং টিজার মুক্তি পেতে শুরু করে। তবে, ছবির ট্রেলার কবে মুক্তি পাবে সেই অপেক্ষায় দিন গুনছিলেন অনেকেই। অবশেষে মুক্তি পেল আদিপুরুষের ট্রেলার। তবে ছবিটি বড় পর্দায় আসবে জুন মাসের ১৬ তারিখে।
আদিপুরুষ ছবির ট্রেলারে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে হনুমানের যে চরিত্রে দেখা যাবে দেবদত্ত নাগেকে। তবে, রামায়ণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা রাম-রাবণের যুদ্ধের বিষয়টি রাখা হয়নি ট্রেলারে। সেই উত্তেজনা একেবারে বড়পর্দায় উপভোগ করবেন দর্শক। প্রসঙ্গত এই ছবিটি হতে চলেছে ভারতের এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বাজেটের ছবি। ৭০০ কোটি টাকা খরচ করে প্রায় ২ বছর ধরে বানানো হয় আদিপুরুষ।
ট্রেলার মুক্তির এক ঘন্টার মধ্যেই ইউটিউবে প্রায় ২০ লাখেরও বেশি দর্শক দেখে ফেলেছেন এই ট্রেলার। অতএব এই কথা বলাই যায় যে পর্দায় প্রভাস সইফের যুদ্ধ এবং আধুনিক ভিএফএক্সের জাদুতে নতুন ভাবে রামায়ণ দেখতে মুখিয়ে আছেন সকলেই।
রবীন্দ্রনাথের শশুরবাড়ি, দেখতে হলে যেতে হবে খুলনা জেলার দক্ষিণডিহি গ্রামে