Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বজরংবলির স্মরণে প্রতিটি সিনেমাহলে একটি সিট ফাঁকা থাকবে! 'আদিপুরুষ' টিমের বড় চমক

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'আদিপুরুষ'। ইতিমধ্যে ছবিটি নিয়ে দর্শক মহলে বেশ আগ্রহ তৈরি হয়েছে। টিজারে নিম্নমানের ভিএফএক্স দেখে স্বাভাবিকভাবেই হতাশ হয়েছিলেন সিনেমাপ্রেমীরা। তবে সেখান থেকে ভুল শুধরে নিয়ে ট্রেলা

বজরংবলির স্মরণে প্রতিটি সিনেমাহলে একটি সিট ফাঁকা থাকবে! 'আদিপুরুষ' টিমের বড় চমক

শেষ আপডেট: 6 June 2023 13:32

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'আদিপুরুষ'। ইতিমধ্যে ছবিটি নিয়ে দর্শক মহলে বেশ আগ্রহ তৈরি হয়েছে। টিজারে নিম্নমানের ভিএফএক্স দেখে স্বাভাবিকভাবেই হতাশ হয়েছিলেন সিনেমাপ্রেমীরা। তবে সেখান থেকে ভুল শুধরে নিয়ে ট্রেলারে চমক দিয়েছেন নির্মাতারা। আর বর্তমানে তাঁরাই ছবির সাফল্যের আশায় বুক বেঁধেছেন। এরমধ্যেই প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শনের সময় একটি বিশেষ পদক্ষেপ করছেন তাঁরা। সে কথা ঘোষণাও করেছে টিম 'আদিপুরুষ'।

বলা হয়েছে, গোটা দেশে সমস্ত প্রেক্ষাগৃহে ‘আদিপুরুষ’ চলার সময় একটি করে আসন ফাঁকা রাখা হবে রামভক্ত বজরংবলিকে সম্মান জানিয়ে। সেই আসনের টিকিট বিক্রি হবে না। নির্মাতারা বলেন, 'হিন্দুধর্মে এটাই বিশ্বাস যে, যেখানেই রামায়ণ পাঠ হয়, সেখানেই উপস্থিত থাকেন বজরংবলি। সেই বিশ্বাসকে সম্মান জানিয়েই আমরা এই নতুন সিদ্ধান্তটি নিয়েছি। ছবির ডিস্ট্রিবিউটররাও এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন।'

https://twitter.com/Movies_Wallah/status/1665900583658848256?t=NBXjab_BEV8KqZnmladAXA&s=08

এদিকে ছবি মুক্তির আগে জোরকদমে প্রচার চালাচ্ছেন কলাকুশলীরা। সম্প্রতি তিরুপতি তিরুমালা মন্দিরে ছবির সাফল্য কামনা করে ঈশ্বরের আশীর্বাদ নিতে গিয়েছিলেন পর্দার 'রাম' প্রভাস। 'বাহুবলী'র পর এবার রাম রূপে দর্শকদের চমক দিতে তৈরি রয়েছেন এই দক্ষিণী অভিনেতা। অন্যদিকে মহারাষ্ট্রের নাসিকে সীতা গুহা মন্দির দর্শনে গিয়েছিলেন ছবির 'সীতা' কৃতি শ্যানন। সেখানে গিয়ে তাঁকে আরতি করতেও দেখা গিয়েছে।

হলুদ বিকিনিতে মোহময়ী ইলিয়ানা! সাগরপাড়ে সানবাথ নিচ্ছেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী


```