Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

মানুষ অসহিষ্ণু হয়ে সবেতেই আদালতে ছুটছে! 'আদিপুরুষ' মামলা নিয়ে বিরক্ত সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩-এ সবচেয়ে সমালোচিত ছবিটির নাম যদি জিজ্ঞাসা করা হয়, তবে সকলেই এক বাক্যে বলবেন যে 'আদিপুরুষ'ই (adipurush film certificate wont cancel says supreme court) হল সেই ছবি। প্রায় ৭০০ কোটি টাকা খরচ করে বানিয়েও সেই খরচ তুলতে পারে

মানুষ অসহিষ্ণু হয়ে সবেতেই আদালতে ছুটছে! 'আদিপুরুষ' মামলা নিয়ে বিরক্ত সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 21 July 2023 11:30

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩-এ সবচেয়ে সমালোচিত ছবিটির নাম যদি জিজ্ঞাসা করা হয়, তবে সকলেই এক বাক্যে বলবেন যে 'আদিপুরুষ'ই (adipurush film certificate wont cancel says supreme court) হল সেই ছবি। প্রায় ৭০০ কোটি টাকা খরচ করে বানিয়েও সেই খরচ তুলতে পারেনি এই ছবি। তার উপর সংলাপ সহ একাধিক দৃশ্য দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন দর্শকদের একাংশ। এমনকি 'আদিপুরুষ' 'রামায়ণ'-কে অপমান করেছে এই অজুহাতে ফিল্ম সার্টিফিকেট প্রত্যাহারের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল মামলা।

তবে শুক্রবার সুপ্রিম কোর্টে ফিল্ম সার্টিফিকেট প্রত্যাহারের এই আবেদন খারিজ করা হয় (adipurush film certificate wont cancel says supreme court)।

এই মামলার শুনানিতে বিচারপতি এসকে কৌল এবং সুধাংশু ধুলিয়ার বেঞ্চের পক্ষ থেকে বলা হয়, কোনও বই-এর কাহিনী যখন ছবিতে রূপ দেওয়া হয়, তখন চিত্রনাট্যের প্রয়োজনে কিছু ক্ষেত্রে সৃজনশীল বদল আনা যেতেই পারে। হুবহু গল্পের মতো ছবিতে দেখানো সম্ভব নয়।

প্রসঙ্গত, 'রামায়ণ'-কে এই ছবিতে বিকৃত করা হয়েছে এই অভিযোগ এনেই 'আদিপুরুষ'-এর ফিল্ম সার্টিফিকেট বাতিলের আবেদন জানানো হয়েছিল। এই প্রসঙ্গেই দুই বিচারপতির বেঞ্চ থেকে মন্তব্য করা হয় যে ফিল্ম সার্টিফিকেট প্রত্যাহারের প্রশ্নই ওঠে না। যে ছবি সেন্সর বোর্ডের শংসাপত্র পেয়েছে তার ফিল্ম সার্টিফিকেট প্রত্যাহার করার এক্তিয়ার নেই আদালতের, এদিন জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট।

শুক্রবার এই মামলা প্রসঙ্গে দুই বিচারপতির বেঞ্চ থেকে মন্তব্য করা হয় মানুষের সহনশীলতার বিষয়ে। সুপ্রিম কোর্টের মতে, ইদানিং মানুষের সহনশীলতা অত্যন্ত কমে যাচ্ছে। ফলে, যে কোনও বিষয় নিয়েই একেবারে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন অনেকে। আদালতের পক্ষে এই ধরনের মামলা গ্রহণ করাই উচিত নয়, মন্তব্য দুই বিচারপতির বেঞ্চের তরফে।

খলনায়কের চরিত্রে অভিনয় করতে নারাজ, বনশালীর প্রস্তাব ফিরিয়েছিলেন শাহরুখ!


```