Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

রামের ছবি ব্যানের মুখে! মানুষ চাইলেই নিষিদ্ধ হবে ‘আদিপুরুষ’: ভূপেশ বাঘেল

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার দেশজুড়ে মুক্তির পর থেকেই বিতর্কের মুখে ‘আদিপুরুষ’। ছবির ভিএফএক্স, চিত্রনাট্য ছাড়াও যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি সমালোচনা শুরু হয়েছে, তা হল সংলাপ। রাম হোক বা হনুমান, প্রত্যেকের সংলাপই ভীষণই নিম্নমানের বলে অভিযো

রামের ছবি ব্যানের মুখে! মানুষ চাইলেই নিষিদ্ধ হবে ‘আদিপুরুষ’: ভূপেশ বাঘেল

শেষ আপডেট: 17 June 2023 14:47

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার দেশজুড়ে মুক্তির পর থেকেই বিতর্কের মুখে ‘আদিপুরুষ’। ছবির ভিএফএক্স, চিত্রনাট্য ছাড়াও যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি সমালোচনা শুরু হয়েছে, তা হল সংলাপ। রাম হোক বা হনুমান, প্রত্যেকের সংলাপই ভীষণই নিম্নমানের বলে অভিযোগ করছেন দর্শকরা। এমনকী হনুমানের মুখে ‘তোর বাবার তেল, তোর বাবারই লঙ্কা জ্বলবে’ বাক্যটি এতটাই অশালীন এবং আপত্তিকর যে, প্রেক্ষাগৃহে থাকা দর্শকরা সামাজিক মাধ্যমে ক্ষোভপ্রকাশ শুরু করেছেন। এমতাবস্থায় ছবিটি মানুষ চাইলেই ব্যান করা হবে বলে জানালেন ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

শনিবার সংবাদমাধ্যমের সামনে বাঘেল বলেন, “অনেকের মুখেই ‘আদিপুরুষ’ ছবির কথা শুনছি। এই ছবিতে আমাদের দেবতাদের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। আমরা ভগবান রাম এবং বজরংবলির ভক্তিতে সিক্ত রূপ দেখেই বড় হয়েছি। কিন্তু বিগত কয়েক বছর ধরে সেই রূপ পরিবর্তনের চেষ্টাই করা হচ্ছে। যা এই সিনেমাতেও রয়েছে। হনুমানকে আমাদের ছোট থেকেই জ্ঞান, শক্তি এবং ভক্তির প্রতীক হিসাবে চিনতাম। তবে এই ছবিতে ভগবান রামকে যোদ্ধা এবং হনুমানকে একজন রাগান্বিত ব্যক্তি হিসাবে দেখানো হয়েছে। এমনকী তাঁর মুখে অশালীন শব্দও ব্যবহার করা হয়েছে। তাই মানুষ যদি এই নিয়ে আপত্তি তুলতে শুরু করে, তাহলে ছত্তীসগড় সরকার সিনেমাটি ব্যান করার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করবে।”

এর পাশাপাশি তিনি স্বঘোষিত হিন্দু ধর্মের রক্ষক এবং কয়েকটি রাজনৈতিক দলকেও এ বিষয়ে নীরব থাকার জন্য কটাক্ষ করেছেন। ভূপেশ বাঘেল বলেন, “যে রাজনৈতিক দলগুলো নিজেদের হিন্দু ধর্মের রক্ষক বলে, তাঁরা এই সিনেমাটি নিয়ে চুপ কেন? যে বিজেপি নেতারা ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে সংবাদমাধ্যমে একের পর এক বিবৃতি দিয়েছেন, তাঁরা কেন ‘আদিপুরুষ’ নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন? এমনকি বিজেপির নিম্ন স্তরের নেতারাও এই বিষয়ে কিছু বলছেন না। আসলে বজরংবলিকে এই সিনেমায় বজরং দলের ভাষায় কথা বলার জন্য তৈরি করা হয়েছে।”

‘তোর বাবার তেল, তোর বাবারই লঙ্কা জ্বলবে!’ আদিপুরুষের মুখের ভাষায় চটেছেন প্রেম সাগর


```