Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অলিম্পিক্স শুটিংয়ে রূপো জেতার জন্য আদিল হুসেনকে শুভেচ্ছাবার্তা! মজা পাচ্ছেন অভিনেতা

সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্যাগ করে পোস্ট করছেন অনেকে। 

অলিম্পিক্স শুটিংয়ে রূপো জেতার জন্য আদিল হুসেনকে শুভেচ্ছাবার্তা! মজা পাচ্ছেন অভিনেতা

আদিল হুসেন

শেষ আপডেট: 3 August 2024 21:08

দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সে শুটিংয়ে রূপো জিতেছেন বলিউড অভিনেতা আদিল হুসেন! নেটিজেনরা ধন্য ধন্য করছে তাঁকে নিয়ে। শুনতে অবাক লাগলেও সোশ্যাল মিডিয়ায় অভিনেতাকে ধন্যবাদ জানিয়ে পোস্টও করা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে অবশ্য মজা পাচ্ছেন অভিনেতা। তাঁর বক্তব্য, ''যদি এটা সত্যি হত...'' 

চলতি অলিম্পিক্সে কামাল করে দিয়েছেন তুরস্কের মিক্সড টিমের পুরুষ সদস্য ৫১ বছরের ইউসুফ দিকেচ। ১০ মিটার এয়ার পিস্তল শুটিং বিভাগে রুপো এনেছেন তিনি। চমকের ব্যাপার, শুটিং করার সময়ে বাকিরা যেমন বিশেষ চশমা বা কানে বাইরের শব্দ আটকানোর ইয়ারগার্ড পরে, তেমন কিছুই ছিল না তাঁর। শুধুমাত্র নিজের রোজকারের চশমা পরেই এই কাণ্ড করে ফেলেছেন তিনি। সেই দিকেচকে নাকি বলিউড অভিনেতা আদিল হুসেনের মতো দেখতে। তাই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্যাগ করে পোস্ট করছেন অনেকে। 

এমনিতেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দিকেচের ছবি। যেভাবে পোজ দিয়ে দাঁড়িয়ে তিনি শুট করছেন তা হইচই ফেলে দিয়েছে। তাঁর ছবির পাশেই অভিনেতা আদিলের ছবি রেখে অনেকে দাবি করছেন তিনিই নাকি এই অসাধ্য সাধন করেছেন! আসলে অনেকের মতে, দুজনকে হুবহু এক দেখতে লাগছে।

Adil Hussain reacts to fan mistaking him for Turkish Olympic shooter Yusuf  Dikec at Paris Olympic 2024 - India Today

এই দাবিদাওয়া নিয়ে আদিল নিজে বলছেন, ''যদি এটা সত্যি হত...তাহলে ভাল হত। তবে মনে হয় শুটিং প্র্যাকটিস করার জন্য বেশি দেরি হয়ে যায়নি। মানসিকতা আছে, শুধু স্কিলসেট দরকার।'' তবে তিনি মনে করছেন, কেউ ভুল করে তাঁকে নিয়ে পোস্ট করছেন না। সবাই মজা করেই করছেন, তাই তিনিও মজা পাচ্ছেন। 

প্রসঙ্গত, 'ক্যাজুয়াল' হয়েই দিকেচ পিস্তল চালিয়ে তাঁর সঙ্গিনীর সঙ্গে প্যারিস অলিম্পিক্সে রুপোর পদক গলায় ঝুলিয়ে নিয়েছেন। শুধু ফাইনাল রাউন্ডেই নয়, দিকেচ শুরু থেকেই এভাবে পিস্তল চালিয়ে অনেক প্রতিযোগীকে পাশ কাটিয়ে এগিয়ে এসেছিলেন। তুরস্কের মধ্যবয়সি এই শুটারের এনিয়ে এটা পঞ্চম অলিম্পিক্স। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে তাঁর আত্মপ্রকাশ। তবে এই প্রথম তিনি পদক জয় করতে পেরেছেন। 


```