Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আদা শর্মার মোবাইল নম্বর ফাঁস সোশ্যাল মিডিয়ায়! নিকৃষ্ট মানসিকতার পরিচয় পেলাম: অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে 'দ্য কেরালা স্টোরি' ছবিটি নিয়ে গত কয়েকমাস ধরেই চাপানউতোর চলছে। মুক্তির আগে থেকেই একাধিক বিতর্কে জড়িয়ে পড়েছে ছবিটি। বাংলায় নিষিদ্ধ করা হয়েছিল ছবিটি। সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরেও খুব কম হলেই চলছে দ্য কেরালা স্টোরি

আদা শর্মার মোবাইল নম্বর ফাঁস সোশ্যাল মিডিয়ায়! নিকৃষ্ট মানসিকতার পরিচয় পেলাম: অভিনেত্রী

শেষ আপডেট: 25 May 2023 08:45

দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে 'দ্য কেরালা স্টোরি' ছবিটি নিয়ে গত কয়েকমাস ধরেই চাপানউতোর চলছে। মুক্তির আগে থেকেই একাধিক বিতর্কে জড়িয়ে পড়েছে ছবিটি। বাংলায় নিষিদ্ধ করা হয়েছিল ছবিটি। সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরেও খুব কম হলেই চলছে দ্য কেরালা স্টোরি।

মুক্তির পর রাতারাতি সকলের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই ছবির অভিনেত্রী আদা শর্মা (Adah Sharma mobile number leak)। এবার বিখ্যাত হওয়ার মাসুল দিতে হল অভিনেত্রীকে।

সম্প্রতি আদা শর্মার (Adah Sharma mobile number leak) ব্যক্তিগত মোবাইল নম্বরটি ফাঁস হয়ে গিয়েছে।

এর ফলে, নানারকম উড়ো ফোনের (mobile number leak) দুর্ভোগ পোহাতে হচ্ছে অভিনেত্রীকে। এর মধ্যে কিছু হুমকি ফোনও প্রায় প্রতিদিনই আসছে অভিনেত্রীর ফোনে।

Adah Sharma Biography, Age, Wiki, Career, Net Worth, Boyfriend

জানা গেছে, একটি ইনস্টাগ্রাম পেজ থেকে ইচ্ছাকৃত ভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে। দ্য কেরালা স্টোরি ছবির সঙ্গে যুক্ত থাকার কারণেই অভিনেত্রীকে এমন হেনস্থার মুখে পড়তে হচ্ছে এমনই মত অনেকের। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী।

আদা শর্মার মতে যিনি এই কাজ করেছেন তিনি এই প্রথম এমন ঘটনা ঘটালেন তা নয়। বরং দীর্ঘদিন ধরেই তিনি যুক্ত এমন অপরাধমূলক কাজের সঙ্গে। সেই কারণেই শুধুমাত্র নিজের ব্যক্তিগত নম্বর পরিবর্তন করেই থেমে থাকবেন না অভিনেত্রী, বরং তিনি শাস্তি দিতে চান অভিযুক্তকে। স্পষ্ট জানালেন আদা।

মুক্তি পেল ‘রকি অর রানি কি প্রেম কাহানি’র প্রথম পোস্টার, কেমন হল আলিয়ার লুক


```