Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টলিপাড়ার 'হাসি', রবীন্দ্র কাহিনির সর্বাধিক ছবির অভিনেত্রী, ফিরে দেখা ২৫শে বৈশাখে

টালিগঞ্জ পাড়ায় এমন একজন অভিনেত্রী ছিলেন, যিনি সর্বাধিক রবীন্দ্র কাহিনিতে অভিনয় করেছিলেন। অথচ তাঁর কথা আড়ালেই রয়ে গেছে চিরকাল।

টলিপাড়ার 'হাসি', রবীন্দ্র কাহিনির সর্বাধিক ছবির অভিনেত্রী, ফিরে দেখা ২৫শে বৈশাখে

রবীন্দ্র কাহিনির সর্বাধিক ছবির অভিনেত্রী

শেষ আপডেট: 9 May 2025 18:51

শুভদীপ বন্দ্যোপাধ্যায়


রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনির চলচ্চিত্রায়ন হয়েছে বারবার। বাংলা ছবি এ বিষয়ে সবসময়ই এগিয়ে। যে কোনও অভিনেতার কাছেই রবীন্দ্র সাহিত্যের চরিত্র করতে পারা পরম পাওয়া। কারণ রবি ঠাকুরের কাহিনি মানেই ক্লাসিক পিরিয়ড ছবি। টালিগঞ্জ পাড়ায় এমন একজন অভিনেত্রী ছিলেন, যিনি সর্বাধিক রবীন্দ্র কাহিনিতে অভিনয় করেছিলেন। অথচ তাঁর কথা আড়ালেই রয়ে গেছে চিরকাল। এভাবে তাঁকে কখনও ভেবে দেখা হয়নি। তিনি সুমিত্রা মুখোপাধ্যায়।

সুমিত্রার ডাক নাম ছিল 'হাসি'। কিন্তু কান্নার রোলেই তাঁকে বারবার কাস্ট করা হত। রবীন্দ্র সাহিত্যের বলিষ্ঠ চরিত্রে এই অভিনেত্রী কাস্ট হয়েছেন মোট ৪ বার। যে রেকর্ড আর কোনও টলি অভিনেত্রী ভাঙতে পারেননি। 

Sumitra Mukherjee: ওগো বধূ সুন্দরী

১৯৭৭ সালে রবীন্দ্র কাহিনি নিয়ে ছবি ছিল 'শেষরক্ষা'। শঙ্কর ভট্টাচার্য পরিচালনা করেছিলেন ছবিটি। সঙ্গীত পরিচালনায় হেমন্ত মুখোপাধ্যায়। তাছাড়া সুমিত্রা মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, মহুয়া রায়চৌধুরী, দীপঙ্কর দে অভিনয় করেছিলেন ছবিতে। ঠাকুরবাড়ির সাজে সুমিত্রা ও মহুয়া দুজনেই নজর কেড়েছিলেন সাতের দশকে। 

'নৌকাডুবি' কে বলা হয় সবথেকে দুর্বলতম রবীন্দ্র কাহিনি। কিন্তু 'নৌকাডুবি'র চলচ্চিত্রায়ন হয়েছে বারবার। ১৯৭৯ সালে অজয় কর পরিচালনা করেন ছবিটি। এতে সুমিত্রা ছিলেন আধুনিকা শিক্ষিতা হেমনলিনীর চরিত্রে। মজার ব্যাপার, সুমিত্রার বিপরীতে অপর্ণা সেন ছিলেন গ্রাম্য কমলার রোলে। সৌমিত্র চট্টোপাধ্যায় ও দীপঙ্কর দে ছিলেন দুই নায়কের চরিত্রে। 

পূর্ণেন্দু পত্রীর অন্যতম ছবি 'মালঞ্চ'। মূল নায়িকা মাধবী মুখোপাধ্যায়। কিন্তু সহ-নায়িকার চরিত্রে অন্য আর এক অভিনেত্রীকে কাস্ট করা হয়। তিনি পূর্ণেন্দু বাবুকে ডোবান, ছবি ছেড়ে দিয়ে। সেই জায়গায় সুমিত্রা এসে পরিচালককে শেষ অবধি বাঁচান। ১৯৭৯ সালে সুমিত্রার কেরিয়ারে 'মালঞ্চ' মনে রাখার মতো। ধ্রুব মিত্র, সন্তু মুখোপাধ্যায়ও ছিলেন। 

Malancha | Filmography | Bengal Film Archive

১৯৮৫ সালে রবীন্দ্র কাহিনি 'দিদি' নিয়ে ছবি বানান পরিচালক স্বদেশ সরকার। রক্তের সম্পর্কের বাইরে, এক কিশোরের সঙ্গে সম্ভ্রান্ত এক মহিলার দিদি-ভাইয়ের সম্পর্ক নিয়ে তৈরি হয় ছবিটি। আবেগপ্রবণ চরিত্রে চিরকাল মাত করে দেন সুমিত্রা। দিদি চরিত্রেও অনবদ্য রূপদান করেন তিনি। 

তবে এই চারটি রবীন্দ্র কাহিনির বাংলা ছবি বক্সঅফিসে সে অর্থে সাফল্য পায়নি। যে কারণে সুমিত্রা মুখোপাধ্যায়ের অভিনয়গুলি ক্রমশ চর্চার বাইরে চলে গেছে। কিন্তু রিলিজের সময় ছবিগুলি সাড়া ফেলেছিল।


```