Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

একই দিনে বাংলা সিরিয়ালের দুই অভিনেত্রীর বিয়ে ভাঙার খবর প্রকাশ্যে! তোলপাড় সমাজমাধ্যম

বিচ্ছেদের খবর সামনে আসতে হরদমই। কিন্তু তাই বলে একই দিনে দুই দুইটি বিয়ে ভাঙার খবর কার্যত হতবাক সমাজমাধ্যম। হচ্ছে কাটাছেঁড়া, চলছে চর্চা।

একই দিনে বাংলা সিরিয়ালের দুই অভিনেত্রীর বিয়ে ভাঙার খবর প্রকাশ্যে! তোলপাড় সমাজমাধ্যম

তোলপাড় সমাজমাধ্যম

শেষ আপডেট: 1 July 2025 21:04

দ্য ওয়াল ব্যুরো: সিনেপাড়ায় ঘর ভাঙা কোনও নতুন ব্যাপার নয়। বিচ্ছেদের খবর সামনে আসতে হরদমই। কিন্তু তাই বলে একই দিনে দুই দুইটি বিয়ে ভাঙার খবর কার্যত হতবাক সমাজমাধ্যম। হচ্ছে কাটাছেঁড়া, চলছে চর্চা।

প্রথম খবরটি অভিনেত্রী সুস্মিতা সুস্মিতা রায় ও তাঁর স্বামী সব্যসাচীর। এ দিন ছিল সুস্মিতার জন্মদিন। সকালবেলাতেই সুস্মিতার একটি ছবি পোস্ট করে স্বামী লেখেন, এটাই তাঁর শেষ শুভেচ্ছা। কারণ তাঁরা আলাদা হচ্ছেন। সেই পোস্ট শেয়ার করেন সুস্মিতাও। ওদিকে সুস্মিতার দেওর অভিনেতা-ব্লগার সায়কও এক পোস্ট লেখেন, "আর তো কুটনি বৌদি বলে ডাকা হবে না।" এর আগেও একবার আলাদা থাকা শুরু করেন সুস্মিতা ও তাঁর স্বামী। তবে ভুল বোঝাবুঝি মিটিয়ে আবারও এক হয়েছিলেন তাঁরা। তবে কিছু সময় যেতে না যেতেই ছন্দপতন। তাঁরা জানিয়েছেন, তাঁদের ডিভোর্স হচ্ছে।

Sushmita-Sabyasachi Divorce: একসঙ্গে আর দেখা যাবে না সায়কের 'কুটনী বৌদি' ও  'মোটা দাদাই'কে! - News Pole - Bengali News Portal

কাট টু, ইনস্টাগ্রামের পাতা। অভিনেত্রী দীপ্সিতা মিত্র ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এ দিনই জানান, অভিনেতা কৌশিক চক্রবর্তীর সঙ্গে তাঁর বিয়েটা আর নেই। ‘আলো ছায়া’ ধারাবাহিকের সেটে তাঁদের সম্পর্কের শুরু। খুব অল্প সময় প্রেম পর্বের পরেই বিয়ের সিদ্ধান্ত নেন। ২০২২ সালের ২ ফেব্রুয়ারি বিয়ে করেন তাঁরা। তবে বছর তিনেকের মধ্যেই ভাঙছে বিয়ে। তবে কেন তাঁদের বিয়ে ভাঙছে সে বিষয়ে স্পষ্ট করেননি কেউই। দু'জনেই জানিয়েছেন এ তাঁদের যৌথ সিদ্ধান্ত।

বোঝাপড়া হচ্ছিল না বলেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন দুই জুটি। তবু ভক্তদের মন মানে না। তাই চারজনের কাছেই তাঁদের অনুরোধ, আরও একবার কি ভেবে দেখা যায় না? আরও একবার সব মিটিয়ে নিয়ে জোড়া লাগানো যায় না ভাঙা ফ্রেমকে? উত্তর যদিও একেবারেই অজানা। 

কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন?
 


```