Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

'রাজশ্রী'র ঘরে মেয়ে এল লক্ষ্মীবারে! রাজকন্যার নাম জানালেন শুভশ্রী

এর আগে ২০২০ সালে কোভিড অতিমহামারীর মাঝেই তারকা দম্পতির প্রথম সন্তান তথা ছেলে ইউভানের জন্ম হয়েছিল। তখন থেকেই দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করে রেখেছিলেন 'রাজশ্রী'।

'রাজশ্রী'র ঘরে মেয়ে এল লক্ষ্মীবারে! রাজকন্যার নাম জানালেন শুভশ্রী

শেষ আপডেট: 30 November 2023 18:06

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয়বারের জন্য মা হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন বলে জানা গেছে। এর মধ্যেই একরত্তি মেয়ের নামকরণের কাজও সেরে ফেলেছেন 'রাজশ্রী'। 
বৃহস্পতিবার অভিনেত্রীর স্বামী রাজ চক্রবর্তী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এই সুখবর। পরিচালক তথা তৃণমূল বিধায়ক জানিয়েছেন, তাঁদের বাড়িতে এক পুঁটুলি ভালবাসার আগমন ঘটেছে। "আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের ছোট্ট রাজকন্যার জন্য আপনাদের সকলের কাছে ভালোবাসা এবং আশীর্বাদ প্রার্থনা করছি," লিখেছেন রাজ। 
রাজ ও শুভশ্রী এই নিয়ে দ্বিতীয়বারের জন্য বাবা-মা হলেন। এর আগে ২০২০ সালে কোভিড অতিমহামারীর মাঝেই তারকা দম্পতির প্রথম সন্তান তথা ছেলে ইউভানের জন্ম হয়েছিল। তখন থেকেই দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করে রেখেছিলেন 'রাজশ্রী'। অভিনেত্রী-পরিচালক জুটির ইচ্ছে ছিল, ইউভানের বয়স বছর তিনেক হলেই আর একটি সন্তান নেবেন তাঁরা। সেই ইচ্ছে মতোই এবার খেলার সঙ্গী হিসেবে বোনকে পেল ইউভান। 
 
মাস কয়েক আগেই সমাজ মাধ্যমের পাতায় দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করেছিলেন শুভশ্রী। অভিনেত্রীর মনের সুপ্ত বাসনা ছিল, মেয়ে হোক তাঁদের। সেই আকাঙ্ক্ষা পূরণ হল অবশেষে। লক্ষ্মীবারে দম্পতির ঘর আলো করে এল কন্যা সন্তান।
মেয়েকে বুকে নিয়েই এদিন সোস্যাল মিডিয়ায় আনন্দ সংবাদ জানিয়েছেন শুভশ্রী। ইনস্টাগ্রাম পোস্টে শুধু যে মেয়ে হওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী, তাই নয়, ইতিমধ্যেই রাজকন্যার নামকরণও করে ফেলেছেন দম্পতি। দাদা ইউভানের নামের সঙ্গে মিলিয়েই মেয়ের নাম 'ইয়ালিনি' রেখেছেন রাজ-শুভশ্রী। মেয়েকে তাঁদের দুনিয়ায় স্বাগত জানিয়ে রাজপত্নী লিকেছেন, "আমাদের পৃথিবীতে তোমাকে স্বাগত ইয়ালিনি চক্রবর্তী"। 

```