Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

প্রয়াত শ্রীলা মজুমদার, ক্যানসারের সঙ্গে লড়ে না ফেরার দেশে বাংলার স্বর্ণযুগের অভিনেত্রী

জীবনযুদ্ধ থামল শনিবার। না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী।

প্রয়াত শ্রীলা মজুমদার, ক্যানসারের সঙ্গে লড়ে না ফেরার দেশে বাংলার স্বর্ণযুগের অভিনেত্রী

শেষ আপডেট: 27 January 2024 20:05

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন বাংলার স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার৷ গত তিন বছর ধরে ক্যানসারে ভুগছিলেন। লড়াই করছিলেন মারণরোগের সঙ্গে। জীবনযুদ্ধ থামল শনিবার। না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী।

মৃণাল সেনের হাত ধরে মাত্র ১৬ বছর বয়সে অভিনয় জীবনে পা রেখেছিলেন। তারপর একের পর এক ছবিতে তাঁর অসাধারণ অভিনয় দক্ষতা মুগ্ধ করেছে দর্শকদের। শ্রীলার মৃত্যুতে শোকের ছায়া বাংলার অভিনয় জগতে।

নাটকের মহড়ায় শ্রীলার অভিনয় ভাল লেগেছিল মৃণাল সেনের। তাঁর হাত ধরেই ১৯৮০ সালে রূপোলি জগতে পা রাখেন শ্রীলা। তাঁর প্রথম মুক্তি-পাওয়া ছবি ‘একদিন প্রতিদিন’। তবে প্রথম শ্যুটিং শুরু করেন ‘পরশুরাম’ ছবির জন্য। দুটোই মৃণাল সেনের ছবি। সেই সময় গ্রুপ থিয়েটারে কাজ করছিলেন শ্রীলা। বিজ্ঞাপনেও কাজ করেছেন। ‘আত্মজা’ নামে একটি নাটক করছিলেন তখন। সেই নাটকের রিহার্সালেই শ্রীলাকে দেখেই পছন্দ করেন মৃণাল সেন। তিনি তখন তাঁর ছবি ‘পরশুরাম’-এর জন্য নতুন মুখ খুঁজছিলেন। শ্রীলার ব্যতিক্রমী অভিনয় ক্ষমতা পছন্দ হয় তাঁর। মৃণাল সেনের ছ’টা ছবিতে অভিনয় করেছিলেন শ্রীলা।

বলিউডের অনেক নামী অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গেও কাজ করেছেন। শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাটিলের সঙ্গেও কাজ করেছেন তিনি। শ্রীলা মজুমদারের শেষ সিনেমা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘পালান’। শোনা যায় ‘চোখের বালি’ সিনেমায় ঐশ্বর্য রাইয়ের জন্য বাংলায় ডাবিংও করেছিলেন তিনি। বাংলা সমান্তরাল ছবিতে শ্রীলার মতো অভিনেত্রী কমই এসেছে।

ক্যানসারে ভুগছিলেন ৬৫ বছরে শ্রীলা। গত তিন বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন। টাটা মেডিক্যাল সেন্টারে গত সাতদিন ধরে ভর্তি ছিলেন তিনি। তারপর তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। অভিনেত্রীর স্বামী এসএনএম আব্দি জানিয়েছেন, শারীরিক অবস্থার অবনতি হয় শ্রীলার। টালিগঞ্জের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। আজ রাতেই তাঁর শেষকৃত্য হবে বলে জানা গেছে।


```