Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অডিশনে নগ্ন হতে বলেন রাজ, মুখ ঢাকা ছিল তাঁর, বিস্ফোরক অভিযোগ মডেলের

দ্য ওয়াল ব্যুরো: ন্যুড অডিশন চাই, অর্থাত নগ্ন হয়ে সামনে আসতে  হবে! বলেছিলেন রাজ কুন্দ্রা। পর্ণ কেলেঙ্কারি চক্রে গ্রেফতার, অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী ও ব্যবসায়ী রাজ সম্পর্কে বিস্ফোরক দাবি করলেন অভিনেত্রী ও মডেল সাগরিকা সোনা সুমন।

অডিশনে নগ্ন হতে বলেন রাজ, মুখ ঢাকা ছিল তাঁর, বিস্ফোরক অভিযোগ মডেলের

শেষ আপডেট: 20 July 2021 08:59

দ্য ওয়াল ব্যুরো: ন্যুড অডিশন চাই, অর্থাত নগ্ন হয়ে সামনে আসতে  হবে! বলেছিলেন রাজ কুন্দ্রা। পর্ণ কেলেঙ্কারি চক্রে গ্রেফতার, অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী ও ব্যবসায়ী রাজ সম্পর্কে বিস্ফোরক দাবি করলেন অভিনেত্রী ও মডেল সাগরিকা সোনা সুমন। মুম্বইয়ে অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফিক ছবি তৈরি  ও তার সম্প্রচারে জড়িত থাকার অভিযোগে সোমবারই গ্রেফতার হয়েছেন রাজ। তার পরপরই সাগরিকার একটি সাক্ষাত্কার সামনে এসেছে যাতে রাজের বিরুদ্ধে ২০২০র আগস্টে তৈরি একটি ওয়েব সিরিজে অভিনয়ের অফারের সঙ্গে কুপ্রস্তাব দেওয়া সহ একগুচ্ছ অভিযোগ তুলেছেন তিনি। সাক্ষাত্কারটির দিনক্ষণের উল্লেখ নেই। তবে সাক্ষাত্কারের ভিডিওটি গত ফেব্রুয়ারি ভাইরাল হয়। তাতে সাগরিকাকে ভিডিও  কলে ওয়েব সিরিজের জন্য অডিশনের সময় নগ্ন হতে বলেন রাজ সহ কয়েকজন, যাঁদের মুখ ঢাকা ছিল। ভিডিওতে সাগরিকা বলেছেন, আমি মডেল, গত ৩-৪ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। খুব বেশি কাজ করিনি। লকডাউনের সময় একটা ঘটনা ঘটে, যা শেয়ার  করতে চাই। ২০২০র আগস্টে উমেশ কামাত জি-র ফোন কল পাই। তিনি আমায় রাজ কুন্দ্রার মালিকানাধীন ও প্রযোজিত একটি ওয়েব সিরিজে কাজের প্রস্তাব দেন। রাজ কুন্দ্রা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, উনি শিল্পা শেট্টির স্বামী। উমেশ বলেন, আমি ওয়েব সিরিজে যোগ দিলে  টানা কাজ পেতে থাকব, অনেক ওপরে উঠব। আমি রাজি হলে উনি আমায় অডিশন দিতে বলেন। আমি বলি, কোভিড চলছে, কী করে অডিশন দেব। উনি বলেন, ভিডিও কলেই হতে পারে। আমি ভিডিও কলে যোগ দিলে নগ্ন হতে বলা হয়। আমি হতবাক হয়ে প্রত্যাখ্যান করি। ভিডিও কলে তিনজন ছিলেন। একজনের মুখ ঢাকা ছিল। সেই লোকটাই রাজ কুন্দ্রা বলে আমার ধারণা। সত্যিই উনি এমন কান্ডে যুক্ত থাকলে গ্রেফতার করে এধরনের পুরো চক্রটা ফাঁস হওয়া উচিত। উমেশ অতীতেও রাজের কোম্পানির হয়ে কাজ করেছিলেন। গত ৯ ফেব্রুয়ারি মুম্বই পুলিশ তাঁকে গ্রেফতার করে পর্ণ চক্রে যুক্ত থাকার অভিযোগে। মুম্বই পুলিশ জানায়, তিনি অন্ততঃ ৮টি পর্ন ভিডিও আপলোড করায় যুক্ত ছিলেন, সেগুলি মোবাইল অ্যাপ্লিকেশনে তোলা হয় রাজের অফিসের যন্ত্রপাতি, সামগ্রী ব্যবহার করে। অভিনেত্রী গেহানা বশিষ্ঠের গ্রেফতারির পর উমেশের নাম সামনে আসে। তবে মুম্বই পুলিশ বলেছে, রাজই অ্যাপের মাধ্যমে পর্ন ছবি তৈরি ও প্রকাশের মামলায় মূল চক্রী বলে তাদের ধারণা। তাঁকে সোমবার  বিকালে তলব করে মুম্বই পুলিশ। তারপরই তাঁকে গ্রেফতার করে তারা।

```