Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়ের পিঁড়িতে রুশা, লাইট-ক্যামেরাকে বিদায় জানালেন অভিনেত্রী! শুরু নতুন 'অ্যাকশন'

দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ায় জল্পনা চলছিলই। এবার বিয়েটা সেরে ফেললেন টেলি অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায় (Roosha Chatterjee)। ১৯ জানুয়ারি, ইকো পার্কের এক ব্যাঙ্কোয়েটে বসেছিল বিয়ের (marry) আসর। লাল কাঞ্জিভরম ও সোনার গয়নায় সেজে অভিনেত্রীকে লাগছিলও

বিয়ের পিঁড়িতে রুশা, লাইট-ক্যামেরাকে বিদায় জানালেন অভিনেত্রী! শুরু নতুন 'অ্যাকশন'

শেষ আপডেট: 20 January 2023 06:16

দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ায় জল্পনা চলছিলই। এবার বিয়েটা সেরে ফেললেন টেলি অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায় (Roosha Chatterjee)। ১৯ জানুয়ারি, ইকো পার্কের এক ব্যাঙ্কোয়েটে বসেছিল বিয়ের (marry) আসর। লাল কাঞ্জিভরম ও সোনার গয়নায় সেজে অভিনেত্রীকে লাগছিলও লক্ষ্মীমন্ত।

পাত্রের নাম অনুরণন চৌধুরী, পেশায় ইঞ্জিনিয়ার। থাকেন আমেরিকায়, সিয়াটেলে। বিয়ের পর কী করবেন তাহলে রুশা? অভিনেত্রী জানালেন, উনিও স্বামীর সঙ্গে সেখানেই সেটল করবেন। তাই নতুন জীবন শুরুর পাশাপাশি অভিনয়টা আর চালানো সম্ভব হল না। এবার রিল নয়, একেবারে রিয়েল লাইফে সংসার সামলাবেন রুশা।

যেখানে অভিনেত্রীরা অনেকেই সহ-অভিনেতাদের সঙ্গে সম্পর্কে জড়ান, বিয়ে করেন, সেখানে তিনি একেবারে উল্টো রাস্তায় হাঁটলেন। রুশা বলেন, "আমার মা-বাবাই দেখাশোনা করে বিয়ে ঠিক করেছিলেন। তবে এক-দু'বার দেখা হওয়ার পর আমরাও একে অপরকে ভালবেসে ফেলি। কীভাবে যে দু'জনের প্রেমটা হল, সেটা এখনও রূপকথার মতো।"

জানা গেছে, আগামী ফেব্রুয়ারি মাসেই সিয়াটেলে চলে যাবেন রুশা। সেখানেই কর্মরত তাঁর স্বামী অনুরণন। নিজের শহরে লাইট-ক্যামেরাকে বিদায় জানিয়ে এবার তিনি বিদেশের মাটিতে শুরু করবেন নতুন 'অ্যাকশন'।

দেবের নতুন নায়িকা সৃজা দত্ত, প্রকাশ্যে 'বাঘা যতীন'-এর ফার্স্ট লুক


```