Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘কথা বলার ক্ষমতা নেই...’, দুর্ঘটনার সময় ছিলেন গাড়িতেই! ঠাকুরপুকুর কাণ্ডে বিধ্বস্ত ঋ 

ঠাকুরপুকুর কাণ্ডে অভিযুক্ত পরিচালকের গাড়িতেই ছিলেন ঋ। পরিচালক তাঁকে বলেছিলেন, বাড়ি ছেড়ে দেবেন। কিন্তু এমনটা যে হতে পারে তা নিজেও ভাবতে পারছেন না এই অভিনেত্রী।

‘কথা বলার ক্ষমতা নেই...’, দুর্ঘটনার সময় ছিলেন গাড়িতেই! ঠাকুরপুকুর কাণ্ডে বিধ্বস্ত ঋ 

ঋ সেন

শেষ আপডেট: 7 April 2025 20:51

দ্য ওয়াল ব্যুরো: ট্রমা যেন এখনও কাটিয়ে উঠতে পারছেন না ঋ সেন। রবিবারের ঘটনা রীতিমতো কুরে খাচ্ছে তাঁকে। ঘটনার এক দিন পার হয়েছে। যদিও এখনও বিধ্বস্ত ঋ। দ্য ওয়াল যোগাযোগ করতেই শ্রান্ত গলায় জবাব এল, 'কথা বলার মতো অবস্থা নেই।' 

ঠাকুরপুকুর কাণ্ডে অভিযুক্ত পরিচালকের গাড়িতেই ছিলেন ঋ। পরিচালক তাঁকে বলেছিলেন, বাড়ি ছেড়ে দেবেন। কিন্তু এমনটা যে হতে পারে তা নিজেও ভাবতে পারছেন না এই অভিনেত্রী। দুর্ঘটনার পর জনতার হাতে মার খেয়েছেন ভিক্টো ও সহযাত্রী শ্রিয়া দাস। দু'জনকেই পুলিশ গ্রেফতার করে। তবে ঋ জানিয়েছেন, পুলিশ তাঁকে এখনও পর্যন্ত ডাকেননি। উত্তেজিত জনতাই সে জায়গা থেকে বের করে নিয়ে আসেন তাঁকে। তাঁর গায়ে আঁচড়ও আসেনি। ঋ- এও দাবি করেন, মদ্যপান করেননি তিনি। নেশাগ্রস্থ ছিলেন না। তবে মানসিক আঘাত কাটিয়ে উঠতে এখনও অনেক টাই সময় লাগবে তাঁর, একাধিক সংবাদমাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী। 

কী ঘটে রবিবার সকালে? রবিবারের ঠাকুরপুকুর বাজার। আচমকাই নো-এন্ট্রি বোর্ডকে তোয়াক্কা না করে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে এক কালো রঙের গাড়ি। পথচলতি সাধারণ মানুষকে ধাক্কা মেরে পিষে পালিয়ে যাওয়ার মুহূর্তেই পড়ে যায় ধরা! এরপরের ঘটনা সম্পর্কে সকলেই প্রায় ইতিমধ্যেই জেনে গিয়েছেন। আহত বেশ কয়েকজন, নিহত এক। ঘটনায় রয়েছে টলি-যোগ। চালকের আসনে ছিলেন পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো। সঙ্গে ছিলেন অভিনেত্রী ঋ সেনগুপ্ত, কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু। এই মুহূর্তে পুলিশি হেফাজতে ভিক্টো। জামিনে মুক্ত শ্রিয়া। 


```