Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এত 'আধুনিক' ফোটোশ্যুট কেন ৬৯ বছর বয়সে! চরম ট্রোলড অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো: আধুনিকতা থেকে উত্তর আধুনিকতার দিকে পা বাড়াচ্ছে সমাজ। সেই সমাজের বুকে দাঁড়িয়ে আরও একবার প্রশ্ন তুলতে হচ্ছে আমাদের! আমরা কি সত্যি আধুনিক হচ্ছি? মেধা, মননের সঙ্গে সঙ্গে কি আধুনিক হচ্ছে আমাদের মন, সমাজ? সেই প্রশ্ন আরও একবার ছ

এত 'আধুনিক' ফোটোশ্যুট কেন ৬৯ বছর বয়সে! চরম ট্রোলড অভিনেত্রী

শেষ আপডেট: 15 January 2021 12:30

দ্য ওয়াল ব্যুরো: আধুনিকতা থেকে উত্তর আধুনিকতার দিকে পা বাড়াচ্ছে সমাজ। সেই সমাজের বুকে দাঁড়িয়ে আরও একবার প্রশ্ন তুলতে হচ্ছে আমাদের! আমরা কি সত্যি আধুনিক হচ্ছি? মেধা, মননের সঙ্গে সঙ্গে কি আধুনিক হচ্ছে আমাদের মন, সমাজ? সেই প্রশ্ন আরও একবার ছুঁড়ে দিলেন প্রাক্তন বিগবস মালয়ালম প্রতিযোগী রজনী চ্যান্ডি। অপরাধের মধ্যে তিনি যা করেছেন তা হল ৬৯ বয়সে ফটোশ্যুট করিয়েছেন। যা সোশ্যাল মিডিয়ার সালিশি সভার চোখে দণ্ডনীয় অপরাধ। এই জন্য সোশ্যাল মিডিয়ায় নির্মম ট্রোলিংয়ের শিকার হলেন রজনী চ্যান্ডি। গত সপ্তাহে ফেসবুকে ছবিগুলি পোস্ট করেন তিনি। তখনই লোকজন ঝাঁপিয়ে পড়েন তাঁর ওপর। শুরু হয় অকথ্য ভাষায় আক্রমণ, বসে যায় খাপ পঞ্চায়েত। নেটিজেনরা বলতে থাকেন এই বয়সে ধর্মকর্ম না করে কী করে তিনি শরীর দেখিয়ে ছবি তুললেন? রজনীর দেবীর ছবিগুলো তুলে দেন ফটোগ্রাফার আথিরা জয়। এই ছবিগুলোই ঘটায় যত বিপত্তি, এগুলো নাকি অত্যধিক অশ্লীল! তাই অশ্লীলতার দায়ে অভিযুক্ত করা হয় বছর ৬৯-এর অভিনেত্রীকে। এখানে তাঁকে দেখা গেছে হাঁটু ঝুলের ডেনিমের পোশাক পরে। আবার সাদা টপ আর ছেঁড়া ফাটা জিন্সেও নজর কেড়েছেন তিনি। অনেকের চোখে অশ্লীল লেগেছে টপের মাঝখান দিয়ে দেখা যাওয়া ক্লিভেজেও। আসলে তাঁকে সব সময় শাড়িতেই দেখা যায়, তাই এই উলটপুরাণে নেটিজেনরা বেজায় চটেছেন। খারাপ ভাষায় ট্রোলড হয়েছে তিনি! তাঁকে কেউ কেউ বলেছেন যৌনকর্মী আবার অনেকই সোশ্যাল মিডিয়াতে মৃত্যুকামনা করেছেন অভিনেত্রীর! যদিও ট্রোলিংয়ের এই কালচার লজ্জায় ফেলেছে সকল অনুভূতিপ্রবণ মানুষদের। রজনী দেবী এই বিষয়ে জানান যে, এই ছবি দেখে তাঁকে অনেকে দেহ ব্যবসায়ী বলেছেন। একজন আবার বলেছেন, ঘরে বসে বাইবেল পড়ুন। এখন আপনার ঠাকুরদেবতা পূজা করা উচিত, শরীর দেখানো নয়। তবে এই প্রসঙ্গেই তিনি বলেন যে, "চল্লিশের কোটা পেরিয়ে গেলেই মহিলারা আর নিজেদের তেমন করে যত্ন করেন না ফলে, তাঁদের থেকে বয়সে বড় কেউ যদি সুন্দর থাকেন সেটাকে তাঁরা হয়তো ভালভাবে নিতে পারেন না! এর জন্য হয়তো খারাপভাবে আক্রমণ করেছেন।" তবে এত খারাপ, নোংরা ভাষাতে ট্রোলড হতে হবে সেটা তিনি বুঝতে পারেননি। আজকের দিনে দাঁড়িয়েও সমাজের এই চিন্তাভাবনা দেখে যথেষ্ট হতাশ হয়েছেন মালয়ালম অভিনেত্রী। শুধু খারাপ কথা নয়, এই ছবির জন্য তিনি পেয়েছেন বহু মানুষের শুভেচ্ছাও। নেটিজেনদের একাংশ করেছেন তাঁর প্রশংসা। একজন বলেছেন, আপনার আত্মবিশ্বাস আর অ্যাটিটিউড ভাল লেগেছে, আর একজনের মন্তব্য, আপনি প্রমাণ করেছেন, বয়স একটা সংখ্যা ছাড়া কিছু নয়।

```