Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খুশিতে নাকি মরেও যেতে পারেন বাঙালি অভিনেত্রী মৌনী রায়! কেন, জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: এমন এক জনের সঙ্গে অভিনয় করে নাকি খুশিতে মরেও যেতে পারেন তিনি! বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের সঙ্গে একটি সিনেমায় কাজ করার পরে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে এমনই বললেন বাঙালি অভিনেত্রী মৌনী রায়। কয়েক বছর আগে গোল্ড সিনেমায় অক্ষয়

খুশিতে নাকি মরেও যেতে পারেন বাঙালি অভিনেত্রী মৌনী রায়! কেন, জেনে নিন

শেষ আপডেট: 19 November 2018 08:49

দ্য ওয়াল ব্যুরো: এমন এক জনের সঙ্গে অভিনয় করে নাকি খুশিতে মরেও যেতে পারেন তিনি! বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের সঙ্গে একটি সিনেমায় কাজ করার পরে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে এমনই বললেন বাঙালি অভিনেত্রী মৌনী রায়। কয়েক বছর আগে গোল্ড সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করে বলিউড জগতে পা রেখেছিলেন মৌনী। তার পরে কিছু দিন তাঁকে দেখা যায়নি বড় পর্দায়। তাঁর পরবর্তী সিনেমা 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পাবে আগামী মাসে। সেই সিনেমাতেই তিনি বিগ বি-র সাথে কাজ করার সুযোগ পেয়েছেন। সেখানে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়েই মৌনী বলেন, "আমি তাঁর (অমিতাভ বচ্চন) সাথে শ্যুটিং করার পরে খুশিতে মরে পর্যন্ত যেতে পারি। কোনও সিনেমায় তাঁর সঙ্গে কাজ করার চেয়ে বড় কিছু হতেই পারে না!" শ্যুটিং-এর সময়ে অমিতাভ বচ্চন কী ধরনের পরামর্শ দেন, সেই কথা জিজ্ঞাসা করতে মৌনী অবশ্য জানান, বিগ বি-র থেকে তেমন কোনও পরামর্শ পাওয়া হয়নি তাঁর। ''না, তিনি সেই রকম ভাবে কোনও পরামর্শ দেননি, কারণ পরিচালক অয়ন মুখার্জী নিজেই সেটে উপস্থিত ছিলেন, উনিই সব বুঝিয়ে দিচ্ছিলেন। কিন্তু অমিতাভজির সাথে কাজ করার সময়ে আমি কিছুতেই নিজের উত্তেজনা নিয়ন্ত্রণ করে কাজে মনঃসংযোগ করতে পারছিলাম না।''-- বলেন মৌনী। মৌনী আরও বলেন, ''অমিতাভজির মুখের দিকে তাকিয়ে আমরা একটাই কথা মনে হচ্ছিল, ভগবান কি আমায় সত্যিই এই সুযোগ দিয়েছেন! তাঁর মতো জনপ্রিয় ব্যক্তিত্বের সাথে কাজ করার সময় আমার নিজেকে চরম ভাগ্যবতী বলে মনে হচ্ছিল।'' এই বছরের বড়দিনের সময়ে 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পেতে চলেছে।

```