Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আচমকা হার্ট অ্যাটাক, মারা গেলেন অভিনেত্রী মন্দিরা বেদীর স্বামী, পরিচালক রাজ কৌশল

দ্য ওয়াল ব্যুরো: আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলিউডের পরিচালক রাজ কৌশলের। মাত্র ৪৯ বছর বয়সে বুধবার ভোর সাড়ে চারটেয় বাড়িতেই হার্ট অ্যাটাক হয় জনপ্রিয় অভিনেত্রী মন্দিরা বেদীর স্বামী রাজের। সাতসকালে তাঁর মৃত্যুর খবর পেয়ে স্তম্ভিত হয়ে

আচমকা হার্ট অ্যাটাক, মারা গেলেন অভিনেত্রী মন্দিরা বেদীর স্বামী, পরিচালক রাজ কৌশল

শেষ আপডেট: 30 June 2021 07:02

দ্য ওয়াল ব্যুরো: আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলিউডের পরিচালক রাজ কৌশলের। মাত্র ৪৯ বছর বয়সে বুধবার ভোর সাড়ে চারটেয় বাড়িতেই হার্ট অ্যাটাক হয় জনপ্রিয় অভিনেত্রী মন্দিরা বেদীর স্বামী রাজের। সাতসকালে তাঁর মৃত্যুর খবর পেয়ে স্তম্ভিত হয়ে যান বন্ধুবান্ধবরা। কেননা সদ্য রবিবার ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ  বন্ধুবান্ধবদের নিয়ে পার্টি করেছিলেন রাজ-মন্দিরা। তার ছবিও সোস্যাল মিডিয়ায় শেয়ার করেন রাজ। হাসিমুখে ক্যামেরার সামনে  পোজ দিচ্ছেন। সরকারিভাবে রাজ-মন্দিরার পরিবার কোনও বিবৃতি প্রকাশ করেনি এব্যাপারে। অভিনেতা রোহিত বোস রায় সোস্যাল মিডিয়ায় দুঃখজনক খবরটি শেয়ার করেন।  রাজের সঙ্গে পুরানো একটি ছবি পোস্ট করে রোহিত আবেগমাখা নোট লিখেছেন, রাজ, আমার বন্ধু, ভাই, তোমার পরের দুনিয়াতেও এমনই আনন্দ ছড়িয়ে যেও। জানি, তুমি সুন্দর বাড়ি পছন্দ করতে। আমি নিশ্চিত, এখন স্বর্গে তুমি একটা সুন্দর জায়গার সন্ধান  করছ। আমরা সবাই তোমায় খুব ভালবাসতাম, তুমিও সব জান। দুর্ভাগ্যজনক হল, আমরা বলে যেতাম, পরের সপ্তাহ, তার পরের সপ্তাহ। সেই সপ্তাহ আর এল না।  ওপারে গিয়ে দেখা হবে ভাই। যতক্ষণ না যাচ্ছি। শান্তিতে বিশ্রাম নাও। রাজের আরও প্রশংসা করে রোহিত তাঁকে সবচেয়ে চমত্কার মানুষ, ভাল বন্ধু বলে উল্লেখ করেন। তবে শুধু তিনিই নন, পরিচালক ওনিরও খারাপ খবরটি ট্যুইটারে শেয়ার করেছেন। কিছুদিন ডেট করার পর ১৯৯৯ এর ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন মন্দিরা, রাজ। তাঁরা ছেলে বীরের বায়োলজিকাল অভিভাবক। গত বছর তাঁরা একটি কন্যাসন্তানকে দত্তক নেন। তারা নাম দেন তার। মন্দিরা বরাবরই সোস্যাল মিডিয়ায় সক্রিয়। বন্ধুদের সঙ্গে নানা মুডে সময় কাটানোর ছবিতে ভর্তি থাকে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। নিজের সুখী পরিবারের ছবির ভিড়ও সেখানে। রাজকে কখনও সখনও সেখানে দেখা যেত। তবে তিনি সোস্যাল মিডিয়ায় তেমন একটা  থাকতেন না। তাঁকে বাইরে পার্টি করতেই দেখা যেত। রবিবার শেষ পার্টি করেই চিরতরে বিদায় নিলেন রাজ।    

```