ওজন বাড়িয়ে, শাঁখা-সিঁদুর-শাড়ির মেকআপে, মায়ের চরিত্রে অনিন্দিতা! কেমন দেখাচ্ছে তাঁকে
দ্য ওয়াল ব্যুরো: রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউজে করতে করতে হঠাৎই অভিনয় শুরু করেন অনিন্দিতা রায়চৌধুরী। শুরুটা হয় সিরিয়াল দিয়েই। তারপর থেকে বাংলা সিনেমা, সিরিয়ালে ছাপোষা, সাধারণ বাঙালি বধূর বেশে তিনি ফিরে ফিরে এসেছেন। ইতিমধ্যেই তাঁর অভি
শেষ আপডেট: 4 January 2021 15:40
দ্য ওয়াল ব্যুরো: রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউজে করতে করতে হঠাৎই অভিনয় শুরু করেন অনিন্দিতা রায়চৌধুরী। শুরুটা হয় সিরিয়াল দিয়েই। তারপর থেকে বাংলা সিনেমা, সিরিয়ালে ছাপোষা, সাধারণ বাঙালি বধূর বেশে তিনি ফিরে ফিরে এসেছেন। ইতিমধ্যেই তাঁর অভিনয় সাড়া ফেলে দিয়েছে বড় অংশের দর্শকের মনে। স্টার জলসার নতুন ধারাবাহিক 'দেশের মাটি'তে আবারও মায়ের ভূমিকায় দেখা যাবে অনিন্দিতাকে। এবার 'ভুতু', 'পটল'-এর পর 'নোয়া'র মায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
নোয়া ওরফে শ্রুতি দাসের থেকে অনিন্দিতার বয়সের পার্থক্য মাত্র কয়েক বছর। পর্দার বাইরে দেখলে হয়তো দুই বন্ধুই মনে হবে। কিন্তু অভিনয়ের খাতিরে বয়স লুকিয়ে পর্দায় ফের পা রাখলেন তিনি। শুধু এই চরিত্রের জন্যে বাড়িয়ে ফেলেছেন ওজনও। শাখা,সিঁদুর পরে সাধারণ মধ্যবিত্ত পরিবারের বউ হিসেবে ফের তাঁকে দেখা যাবে।

লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা এই ধারাবাহিকের টিজার ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে চতুর্দিকে। সাধারণ কাহিনির বাইরে গিয়ে, মধ্যবিত্ত পরিবারের মূল্যবোধকে ঘিরেই এই ধারাবাহিক। বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখেদের মধ্যেই দেখা যাবে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। স্টার স্টাডেড সিরিয়ালে মায়ের ভূমিকা হলেও, সুযোগ হাতছাড়া করেননি অনিন্দিতা।

অনেক সময় নায়ক-নায়িকা বাদে, পার্শ্ব চরিত্রে অভিনয় করা অনেক কঠিন হয়। বিশেষ করে বয়স লুকিয়ে চরিত্র ফুটিয়ে তোলাটা ভীষণই কঠিন হয়ে ওঠে কখনও কখনও। অনিন্দিতা কম সময়ের মধ্যেই নানারকম চ্যালেঞ্জ নিয়ে ময়দানে নেমেছেন এবং সফলও হয়েছেন। ফের তিনি সকলের নজর কাড়তে পারেন কিনা এখন সেটাই দেখার অপেক্ষা।
