Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

সাতসকালে ফেসবুকে গুড মর্নিং বললেন ঐন্দ্রিলা! কেউ চমকে উঠলেন, কেউ করলেন নিন্দা

দ্য ওয়াল ব্যুরো: ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) মারণরোগ ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মেনেছেন নভেম্বরেই। এরপর থেকে তাঁর স্মৃতি আঁকড়েই দিন কাটছিল অভিনেত্রীর পরিবার, মা-বাবা এবং অনুরাগীদের। কিন্তু দুদিন আগে হঠাৎ জীবন্ত হয়ে ওঠে ঐন্দ্রিলার ফে

সাতসকালে ফেসবুকে গুড মর্নিং বললেন ঐন্দ্রিলা! কেউ চমকে উঠলেন, কেউ করলেন নিন্দা

শেষ আপডেট: 11 January 2023 08:19

দ্য ওয়াল ব্যুরো: ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) মারণরোগ ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মেনেছেন নভেম্বরেই। এরপর থেকে তাঁর স্মৃতি আঁকড়েই দিন কাটছিল অভিনেত্রীর পরিবার, মা-বাবা এবং অনুরাগীদের। কিন্তু দুদিন আগে হঠাৎ জীবন্ত হয়ে ওঠে ঐন্দ্রিলার ফেসবুক পেজ (facebook profile)। দেখা যায়, সেখান থেকে শেয়ার করা হয়েছে সব্যসাচীর কেক কাটার একটি ভিডিও। যা আদতে পোস্ট করেছিলেন অভিনেত্রীর মা শিখা শর্মা। এবং সেটা শেয়ার করা হয় ঐন্দ্রিলার পেজ থেকে।

এখানেই শেষ নয়। বুধবার সকালে আবার একটি ছবি পোস্ট হয় ওই একই পেজ থেকে। ঐন্দ্রিলা ও সব্যসাচীর একসঙ্গে তোলা একটি পুরনো ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "সবাইকে শুভ সকাল।" সেই ছবি দেখে আহ্লাদিত হয়ে পড়েন অনুরাগীরা। রীতিমতো কমেন্টের বন্যা বয়ে যায়। কেউ লেখেন, "নিঃস্বার্থ ভালবাসা এভাবেই বেঁচে থাকুক।" আবার কেউ লেখেন, "ঐন্দ্রিলা অমর হয়ে থাকবে। তুমি নেই জেনেও আমরা তোমায় দেখতে পাচ্ছি।"

একইসঙ্গে অন্যরকম মন্তব্যও আসে। একজন লেখেন, "দেখুন সবারই আবেগ বুঝতে পারছি। কিন্তু যিনি ঐন্দ্রিলার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করেছেন তিনি কি তাঁর পরিবার বা সব্যসাচীর অনুমতি নিয়ে করছেন?" আবার অনেকেই প্রশ্ন তোলেন, ঐন্দ্রিলার অবর্তমানে তাঁর প্রোফাইল কে চালাচ্ছেন? এমনই একজনের কমেন্টের রিপ্লাইয়ে অভিনেত্রীর মা শিখা শর্মা লেখেন, "আমিই, ঐন্দ্রিলার মা।"

তবে ঐন্দ্রিলার অবর্তমানে এভাবে তাঁর পেজ চালানোর জন্য অনেকেই নিন্দায় সরব হয়েছেন। মনে করছেন, এটা তাঁর পেজের রিচ বাড়ানোর চেষ্টা ব্যতীত আর কিছুই নয়। ঐন্দ্রিলার মৃত্যুর পর তাঁর পুরনো ছবি, ভিডিও নিয়ে যা চলছে, তা ভীষণই দৃষ্টিকটু। ফেসবুক কর্তৃপক্ষের অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আধ্যাত্মিকতায় মজে সাই পল্লবী, সিনেমাজগত ছেড়ে দিচ্ছেন অভিনেত্রী! আশঙ্কা ভক্তদের


```