Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাড়ি পরেই জিমন্যাস্টিক! দেখুন সাগরপাড়ে অভিনেত্রীর দুর্দান্ত ভল্টের ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সাত-সকালে যখন ঘুম ভাঙতে চায় না অধিকাংশ কর্মজীবী মানুষের, তখন শাড়ি পরেই এক্সারসাইজ করতে সমুদ্র সৈকতে পৌঁছে গেলেন অভিনেত্রী আদা শর্মা। ২৮ বছরের আদার সুপারহট অবতার দেখতেই অভ্যস্ত সকলে। কিন্তু অভিনেত্রী যে এভাবেও সকলে

শাড়ি পরেই জিমন্যাস্টিক! দেখুন সাগরপাড়ে অভিনেত্রীর দুর্দান্ত ভল্টের ভিডিও

শেষ আপডেট: 12 January 2021 10:55

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সাত-সকালে যখন ঘুম ভাঙতে চায় না অধিকাংশ কর্মজীবী মানুষের, তখন শাড়ি পরেই এক্সারসাইজ করতে সমুদ্র সৈকতে পৌঁছে গেলেন অভিনেত্রী আদা শর্মা। ২৮ বছরের আদার সুপারহট অবতার দেখতেই অভ্যস্ত সকলে। কিন্তু অভিনেত্রী যে এভাবেও সকলের নজর কাড়তে পারেন, সেটা দেখেই গতকাল বহু মানুষ থ হয়ে গিয়েছিলেন। গতকাল যখন বিরাট-অনুষ্কার মেয়ে হওয়ার খবরে সোশ্যাল মিডিয়া গমগম করছিল, সেই সময়েই অন্যদিকে আদা শর্মার ভিডিও নিয়েও তুমুল চর্চা চলছিল। যে ভিডিও দেখে একেবারে তাজ্জব বনে গেছেন নেটিজেনরা। এত সাবলীল! এত ফ্লেক্সিবল! সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিও। সমুদ্রের ধারে পাখির কিচিরমিচির শব্দ। ঢেউ ভাঙার আওয়াজ। এমন মনোরম পরিবেশে পর পর চারবার ডিগবাজি খেলেন আদা। সৈকতের নরম বালিতে একটুও পা কাঁপেনি তাঁর। শেষে হাত ছড়িয়ে পৌঁছে গেলেন ঢেউয়ের কাছে। তাঁর পরনে ছিল শাড়ি! আর এখানেই সকলের দৃষ্টি আটকে গেছে। শাড়ি পরে জিমন্যাস্টিক! কিছুটা ভ্যাবাচ্যাকাও খেয়ে গেছেন নেটবাসী। https://twitter.com/adah_sharma/status/1348535151240728577 হালকা গোলাপি রঙের প্রিন্টেড শাড়ি। সেটাই মারাঠি স্টাইলে পরা। গুটিয়ে হাঁটুর নীচ পর্যন্ত শাড়ি পরেছেন। কোমরে টাইট করে বেঁধে রেখেছেন কাপড়। স্লিভলেস ব্লাউজ। শক্ত করে বেঁধেছেন চুল। যাতে মুখের সামনে না এসে পড়ে। হাসিমুখেই জিমন্যাস্টিক করছেন তিনি। এর আগে দিল্লির ফিটনেস মডেল পারুল আরোরার ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তিনিও শাড়ি পরেই জিমন্যাস্টিক করেছিলেন। তাঁর প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছিলেন নেটবাসী। আদা শর্মা ভিডিওর সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছিলেন #শাড়িনটসরি! একুশ শতকে শাড়ি পরার কথা শুনলেই যেসব ভারতীয় তরুণীদের ভ্রু কুঁচকে যায়, তাঁদের কাছের আদা শর্মা, পারুল আরোরা অন্যতম অনুপ্রেরণা হতে পারে বলে ধারণা বহু মানুষের।

WATCH: Saree-clad gymnast Parul Arora wows Internet with her flawless triple flip | Hindustan Times


```