Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

‘দু'জনেই সরি বললাম, রাগ ভেঙে গেল’, বিচ্ছেদের পরেও সোহেলের কাছেই ফিরলেন তিয়াসা 

বর্ষশেষে পিসি চন্দ্র গার্ডেন সেজেছিল নিয়ন আলোয়। হাজির ছিলেন টলিউডের চেনা মুখ। হাজির ছিলেন তিয়াসা ও সোহেলও। নৈশপার্টিতে তাঁদের ঘনিষ্ঠতা চোখে পড়ে উপস্থিত প্রায় সকলেরই।

‘দু'জনেই সরি বললাম, রাগ ভেঙে গেল’, বিচ্ছেদের পরেও সোহেলের কাছেই ফিরলেন তিয়াসা 

তিয়াসা লেপচা

শেষ আপডেট: 2 January 2025 17:09

দ্য ওয়াল ব্যুরো: খুব রেগে গিয়েছিলেন। হয়েছিল বিস্তর ভুল বোঝাবুঝি। তবে নতুন বছরে সেই মনোমালিন্য উধাও। ভাঙা মন এক হল আবার। বিচ্ছেদের বাজারে 'তুমি অন্য কারও সঙ্গে বেঁধো ঘর' নয় বরং 'প্রাক্তন' সোহল দত্তকেই কাছে টেনে নিলেন অভিনেত্রী তিয়াস লেপচা। 

বর্ষশেষে পিসি চন্দ্র গার্ডেন সেজেছিল নিয়ন আলোয়। হাজির ছিলেন টলিউডের চেনা মুখ। হাজির ছিলেন তিয়াসা ও সোহেলও। নৈশপার্টিতে তাঁদের ঘনিষ্ঠতা চোখে পড়ে উপস্থিত প্রায় সকলেরই। তবে কি জাহ্নবী কাপুরের মতো তিয়াসাও ফিরলেন চেনা ঘরে? অভিনেত্রীকেই এই প্রশ্ন সরাসরি করেছিল 'দ্য ওয়াল'

View this post on Instagram

A post shared by Sohail Dutta (@i_sohaild)

লাজুক হাসি, গলায় চাপা উত্তেজনা, তিয়াসা বললেন, "এখনও কাউকেই বলিনি। আসলে বেশ কিছু দিন ধরেই আমরা আবার একসঙ্গেই আছি। রাগ হয়েছিল। কিন্তু এত বার সরি বলল যে আর রেগে থাকতে পারলাম না।" 

তিয়াসাই জানালেন এই মুহূর্তে সব কিছুই ঠিক আছে তাঁদের মধ্যে। অতীত আঁকড়ে থাকা নয়, বরং সব ভুলে আবারও নতুন করে শুরু করতে চাইছেন তাঁরা। এই মুহূর্তে দু'জনের হাতেও রয়েছে একগুচ্ছ কাজ। লীনা গঙ্গোপাধ্যায়ের হাউজে কাজ করছেন তিয়াসা। বিপরীতে শন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে 'মিত্তির বাড়ি' ধারাবাহিকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে সোহেলকে। 

প্রসঙ্গত, অতীতে অভিনেতা সুবান রায়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন তিয়াসা। যদিও বছর দু'য়েক আগেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। আপাতত বিয়ে নিয়ে ভাবছেন না তিয়াসা। সোহেল আছেন পাশে-- এই ভরসা নিয়েই কেরিয়ারে ফোকাস করতে আগ্রহী তিনি।  


```