Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বেআইনিভাবে বেটিং অ্যাপে আইপিএল সম্প্রচার, তামন্না ভাটিয়া-সঞ্জয় দত্তকে সমন

তামান্না ও সঞ্জয় দত্তকে সমন পাঠিয়েছে মহারাষ্ট্র সাইবার সেল।

বেআইনিভাবে বেটিং অ্যাপে আইপিএল সম্প্রচার, তামন্না ভাটিয়া-সঞ্জয় দত্তকে সমন

তামান্না ভাটিয়া, সঞ্জয় দত্তকে সমন।

শেষ আপডেট: 25 April 2024 11:51

দ্য ওয়াল ব্যুরো: বেটিং অ্যাপে আইপিএলের প্রচার করার অভিযোগে বিপাকে পড়েছিলেন ব়্যাপার বাদশা। এবার একই অভিযোগে নাম জড়াল অভিনেত্রী তামান্না ভাটিয়ারও। অভিযোগ, বেআইনিভাবে মোবাইল স্ট্রিমিং অ্যাপে আইপিএলের সম্প্রচার করেছেন অভিনেত্রী। একই অভিযোগ অভিনেতা সঞ্জয় দত্তের বিরুদ্ধেও। তামান্না ও সঞ্জয় দত্তকে সমন পাঠিয়েছে মহারাষ্ট্র সাইবার সেল।

‘ফায়ার প্লে’ নামে এক অবৈধ স্ট্রিমিং অ্যাপ ইদানীং খুবই জনপ্রিয়। মাসিক কোনও সাবস্ক্রিপশন ছাড়াই মাত্র ৫০০ টাকা দিলেই এই অ্যাপের মাধ্যমে দেখা যায় নানা জনপ্রিয় সিরিজ, সিনেমা। এই অ্যাপেই অবৈধভাবে দেখানো হচ্ছিল আইপিএল। আর তা প্রচার করতে গিয়েই বিপাকে পড়েছেন সঞ্জয় ও তামান্না। মহারাষ্ট্র পুলিশের সাইবার সেল জানাচ্ছে, মহাদেব অনলাইন গেমিং ও বেটিং অ্যাপ্লিকেশনের সঙ্গে জড়িত ওই অ্যাপ। তাই তামান্না ভাটিয়া, সঞ্জয় দত্তেরা মহাদেব বেটিং অ্যাপের হয়েই প্রচার চালিয়েছেন।

এই মহাদেব বেটিং অ্যাপ নিয়ে একসময় তোলপাড় হয়। অ্যাপের প্রচারে জড়িত থাকায় বলিউডের কয়েক জন অভিনেতাকে সমন পাঠায় ইডি। সেখানে নাম ছিল জ্যাকলিন ফার্নান্ডেজ, বাদশা, সঞ্জয় দত্ত-সহ আরও অনেক অভিনেতা, অভিনেত্রীর। বস্তুত, ভায়াকম ১৮-এর তরফ থেকেই অভিযোগ আনা হয়। এই সংস্থার মতে, ফায়ার প্লে নামে এই অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম অবৈধভাবে আইপিএল দেখাচ্ছে। যেহেতু আইপিএলের স্বত্ব ভায়াকমের কেনা, তাই এর ফলে সংস্থার ক্ষতি হচ্ছে।

সাইবার আধিকারিকরা বলছেন, এই অ্যাপ ও মহাদেব বেটিং প্ল্যাটফর্মে সঙ্গে তারকাদের সমীকরণ কেমন তা জানতে চাওয়া হবে। অনলাইন গেমিংকাণ্ডে গড়াপেটা সম্পর্কে তাঁরা ওয়াকিবহাল কি না, সেই তথ্য অনুসন্ধান করতে চান তদন্তকারীরা। গত কয়েক মাস ধরে মহাদেব অনলাইন বুক নামে অনলাইন লটারি সংস্থার কারচুপি নিয়ে তদন্ত করছে ইডি। এই কারচুপির নেপথ্যে রয়েছেন সৌরভ চন্দ্রকর এবং রবি উপ্পল। গোটা দুনিয়ায় সক্রিয় তাঁদের এই অনলাইন বেটিং চক্র। সংস্থার সদর দফতর রয়েছে দুবাইয়ে। সেখানে বসেই সারা দুনিয়ায় কাজ চলে। ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কাতেও রয়েছে সংস্থার জাল। সেখানে বসেও গ্রাহকেরা অনলাইনে বেটিং করেন।


```