Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

‘দ্য বেঙ্গল ফাইলস’-এর গল্প জানি না, স্ক্রিপ্ট পাইনি! শুধু ‘গোপাল পাঁঠা’কে চিনেছি: সৌরভ

‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘দ্য তাসখেন্ত ফাইলস’-এর পর আবারও ইতিহাসের এক অধ্যায় উন্মোচন। যাঁর হাত ধরে তা ফিরছে, তিনি পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী।

‘দ্য বেঙ্গল ফাইলস’-এর গল্প জানি না, স্ক্রিপ্ট পাইনি! শুধু ‘গোপাল পাঁঠা’কে চিনেছি: সৌরভ

সৌরভ যখন গোপাল পাঁঠা

শেষ আপডেট: 12 June 2025 18:10

দ্য ওয়াল ব্যুরো: ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘দ্য তাসখেন্ত ফাইলস’-এর পর আবারও ইতিহাসের এক অধ্যায় উন্মোচন। যাঁর হাত ধরে তা ফিরছে, তিনি পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। তাঁর আসন্ন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস: রাইট টু লাইফ’ (প্রথমে যার নাম ছিল ‘দ্য দিল্লি ফাইলস’) ইতিমধ্যেই শিরোনামে। মুক্তি পেয়েছে এই ছবির টিজার, আর তার পর থেকে সোশ্যাল মিডিয়াজুড়ে মিশ্র প্রতিক্রিয়া। 
বেশ কিছু বিষয় নিয়ে ইতিমধ্যে পড়ে গিয়েছে শোরলোগ। যেমন টিজারের এক সংলাপ, ‘বাংলা দ্বিতীয় কাশ্মীর হতে চলেছে!’ দ্বিতীয়তে টিজার শেষে এক লেখা—‘কাশ্মীর যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, তবে বাংলা আপনাকে তাড়া করে বেড়াবে।’ এবং তৃতীয়তে একটি দৃশ্য— মা দুর্গার প্রতিমা দাউ-দাউ করে জ্বলছে। 


পরিচালক বিবেকের কথায় ‘এই ছবি ১৯৪৬ সালের অবিভক্ত বঙ্গের ঐতিহাসিক হিংসার ঘটনাগুলো তুলে ধরবে। বিশেষ করে ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ ও ‘নোয়াখালি দাঙ্গা’। তুলে ধরা হবে মানবাধিকারের প্রশ্ন — জীবনের অধিকার।’ নির্মাতাদের বক্তব্য অনুসারে, ‘এটি একটি ভুলতে বসা ইতিহাসের ছবি যা বিদ্রোহী ভাবধারাতে উপস্থাপন করবে।’
 

এই সকল বিবৃতি আসার পরেও বারবার যে রব উঠছে সোশ্যাল মিডিয়া জুড়ে তা হল, বিবেকে ছবি ‘প্রোপাগন্ডা’ ফিল্ম! একাধিক বাঙালি চরিত্র এবং সেই চরিত্রে অভিনয় করেছেন একাধিক বাঙালি অভিনেতা। শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাস, দিব্যেন্দু ভট্টাচার্য, প্রিয়াংশু চট্টোপাধ্যায় প্রমুখ। 


গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, যিনি গোপাল পাঁঠা নামে পরিচিত। এই গোপাল পাঁঠা ছিলেন ঐতিহাসিক চরিত্র, যিনি ১৯৪৬ সালের সংঘর্ষে হিন্দুদের রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। হিন্দুত্ববাদী শিবিরে তিনি আজও শ্রদ্ধেয় ব্যক্তি। এই গোপাল পাঁঠার চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস। তাঁকে ফোনে ধরার পর প্রশ্ন করা হয়, 'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে চাঞ্চল্য শুরু হয়ে গিয়েছে, রাজনৈতিক, প্রোপাগান্ডা ফিল্ম বলা হচ্ছে, কমেন্টে এও বলা হচ্ছে, উস্কানিমূলক এবং ধর্মীয় রাজনীতিকে কেন্দ্র করে এই ছবি হয়েছে, ছবি রিলিজ নিয়ে আশঙ্কা কি অভিনেতা সৌরভের রয়েছে? প্রশ্ন শুনে সৌরভ বললেন, ‘দেখুন, এই ছবির চরিত্রটি আমাকে আকৃষ্ট করে, এবং সে কারণেই এই ছবিতে অভিনয় করি। আরেকটি বিষয় ছবির বিষয়বস্তু আমায় যা বলা হয়েছে তা দ্য গ্রেট ক্যালকাট কিলিং, এটুকুই। শুধু আমার চরিত্রটির বিষয় আমি অবগত। তাই আমার আশঙ্কা, দুঃশ্চিন্তা আমার নেই।‘ পাল্টা প্রশ্ন ছিল, আপনি ছবির স্ক্রিপ্ট পড়েননি, বলছেন? সৌরভ বললেন, ‘একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট (প্রকাশ না করার চুক্তি) ছিল, তাই আমার কাছে ছবির স্ক্রিপ্ট ছিল না, শুধুমাত্র আমার চরিত্র এবং চরিত্র যে সিনগুলোতে রয়েছে, তার স্ক্রিপ্ট আমার কাছে ছিল। 

 


সৌরভ জানালেন, তাঁর চরিত্র গোটা সিনেমা জুড়ে নেই। এবং তার শুটিংও বেশিদিন জুড়ে হয়নি। তিনি সন্দিহান, আদপে বাকি অভিনেতারা এই ছবির গোটা স্ক্রিপ্ট পড়েছেন কিনা। সৌরভ আবারও বলেন, ‘আমি স্ক্রিপ্টের বিষয়, বা গোটা গল্পর বিষয় কিছুই জানি না, তাই আমি ছবির ভবিষ্যত নিয়ে কিছুই বলতে পারব না।’ পরের প্রশ্ন ছিল, আজই মুক্তি পেয়েছে, ‘দ্য বেঙ্গল ফাইলস: রাইট টু লাইফ’-এর টিজার, তিনি কি দেখেছেন? উত্তরে সৌরভ বলেন, ‘হ্যাঁ, তিনি দেখেছেন।’ 

 
সৌরভকে বলা হয়, টিজার মুক্তির পর থেকে বেশ কিছু বিষয় উঠে এসেছে, ‘বাংলা দ্বিতীয় কাশ্মীর হতে চলেছে’,‘কাশ্মীর যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, তবে বাংলা আপনাকে তাড়া করে বেড়াবে।’ এবং জ্বলন্ত মাতৃপ্রতিমার দৃশ্য...সৌরভ বলেন, ‘দেখুন, একজন ফিল্মমেকারের ভাবনা কিংব ক্রিয়েটিভ প্রসেসের নিয়ন্ত্রণ আমার হাতে থাকে না। আমার অভিনীত চরিত্রের থাকে। আমার অভিনীত চরিত্র ‘গোপাল পাঁঠা’তে আমার বিশ্বাস আছে।  আমি যে ইনটেন্স চরিত্র খুঁজি, গোপাল তেমনই এক চরিত্র। আমার বিশ্বাস বাঙালিরা এই চরিত্রটাকে চেনে, এবং দর্শক সেই চরিত্রটির সঙ্গে আমার অভিনীত চরিত্রটির মিল খুঁজে পাবে।’

‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী, অনুপম খের এবং পল্লবী জোশীর মতো অভিনেতাদের। ছবির শুটিংকালে কলকাতায় ‘সুরক্ষা’ সমস্যার কারণে মুম্বইয়ে শুটিং করা হয়। ৫ সেপ্টেম্বর ২০২৫  প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবি।


```