Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কাঞ্চনের সঙ্গে নাটক বাতিল করলেন সুজন, 'সরকারপন্থী' মন্তব্যে বিতর্কের ঝড়

বহু প্রশংসিত এই নাটকের মূল দুই চরিত্রে মঞ্চে অভিনয় করতেন কাঞ্চন এবং নীল। মাগনের চরিত্রে থাকতেন কাঞ্চন। 

কাঞ্চনের সঙ্গে নাটক বাতিল করলেন সুজন, 'সরকারপন্থী' মন্তব্যে বিতর্কের ঝড়

কাঞ্চন মল্লিক ও সুজন নীল মুখোপাধ্যায়

শেষ আপডেট: 2 September 2024 15:52

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা বাংলা। সেই আবহে তৃণমূলের তারকা বিধায়ক কাঞ্চন মল্লিকের মন্তব্যে সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তীর পর নাম না করে এবার সহকর্মীর বিরুদ্ধে মুখ খুললেন অভিনেতা, নাট্যকার সুজন নীল মুখোপাধ্যায়। বাতিল করলেন তাঁর ও কাঞ্চনের একসঙ্গে অভিনয় করা নাটকও। 

রবিবারই কাঞ্চন মল্লিক কোন্নগরে তৃণমূলের ধরনামঞ্চ থেকে বলেন, 'অনেকে দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। যাঁরা কর্মবিরতি করছেন শাসকদলের বিরুদ্ধে, তাঁরা সরকারি বেতন, বোনাস নেবেন তো? সরকারি পুরস্কার ফেরত দেবেন তো?' এহেন মন্তব্যেই সমালোচনার ঝড় বয়ে যায়। সেই ধারাই অব্যাহত রাখলেন নাট্যশিল্পী সুজন নীল। 

সহকর্মী কাঞ্চনের ওই মন্তব্যের বিরোধিতা করে সোমবার তাঁর ফেসবুক হ্যান্ডলে সুজন 'মাগন রাজার পালা' নাটক বাতিল ঘোষণা করলেন। বহু প্রশংসিত এই নাটকের মূল দুই চরিত্রে মঞ্চে অভিনয় করতেন কাঞ্চন এবং নীল। মাগনের চরিত্রে থাকতেন কাঞ্চন। 

সুজন আরও লেখেন, 'মাগন‌ আর রাজা আর জুটি বেঁধে মঞ্চে নামবে না। বেশ কষ্ট হচ্ছে। কিন্তু বাস্তব বা মানুষের নিদান আসল।‌ সেটা গ্ৰহণ করতে হয়। উল্টো দিকে এটাও সত্যি, কাঞ্চন মল্লিকের এই নাটকে যে অবদান, তা চিরকাল মনে গেঁথে থাকবে। অভিনেতা হিসেবে ওঁর লড়াই, ওঁর নিষ্ঠা, ওঁর দক্ষতাকে আজীবন শ্রদ্ধা করব। বাকিগুলো ভুলে যাওয়ারই নামান্তর। আমরা একসঙ্গে পশ্চিমবঙ্গ-সহ সারা‌ ভারতবর্ষ জুড়ে ৫৫টি মতো অভিনয় করেছি। সে অভিজ্ঞতা ভোলার নয়। শিখেছি অনেক কিছু। কাঞ্চন ছাড়া মাগন‌ হয় না, ওঁর অতুলনীয় অভিনয় এই নাটকের প্রাণ ছিল। আমার কৃতজ্ঞতা স্বীকার করি। এক ঐতিহাসিক সন্ধিক্ষণের মুহূর্তে এই নাটক স্তব্ধ হল।' 


```