Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

লিলি চক্রবর্তী হাসপাতালে ভর্তি, কী হয়েছে বর্ষীয়ান অভিনেত্রীর

বিধাননগরের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন লিলি। জানা গেছে, তাঁর মূত্রনালীতে সংক্রমণ হয়েছে।

লিলি চক্রবর্তী হাসপাতালে ভর্তি, কী হয়েছে বর্ষীয়ান অভিনেত্রীর

লিলি চক্রবর্তী

শেষ আপডেট: 17 October 2024 23:47

দ্য ওয়াল ব্যুরো: হাঁটুর ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী লিলি চক্রবর্তী। সেখানেই তাঁর সংক্রমণ ধরা পড়ে। তাই ৬ অক্টোবর থেকে এখনও হাসপাতালেই রয়েছেন তিনি। তবে সূত্রের খবর, শুক্রবার তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। 

বিধাননগরের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন লিলি। জানা গেছে, তাঁর মূত্রনালীতে সংক্রমণ হয়েছে। যদিও বিষয়টি গুরুতর নয়। তাই শুক্রবার তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। যদিও বাড়ি ফিরে গেলেও দ্রুত শুটিংয়ে ফিরতে পারবেন না অভিনেত্রী। কারণ তাঁকে বিশ্রামে থাকতে বলা হয়েছে বেশ কিছু দিন। 

পুজোর আগেও কাজ করেছেন লিলি চক্রবর্তী। 'নিমফুলের মধু' ধারাবাহিকে তাঁকে দেখা যাচ্ছে। কিন্তু এর মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এক সংবাদমাধ্যকে অভিনেত্রী জানিয়েছেন, কাজের চাপের ফলে শরীরে প্রভাব পড়েছে। আর হাঁটুর ব্যথার কারণে হাঁটতেও কষ্ট হচ্ছিল তাঁর। সেই কারণেই হাসপাতালে ভর্তি হন। কিন্তু সেখানে আরও রোগ ধরা পড়ায় কিন্তু ভর্তি থাকতে হয়েছে। 

শুক্রবার বাড়ি ফিরে গিয়ে বেশ কয়েক সপ্তাহ বিশ্রাম নিতে হবে তাঁকে। তারপর আবার ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে শুটিংয়ে ফেরার 'অনুমতি' নেবেন তিনি। 


```