Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ইন্ডাস্ট্রির লোকজনের বিশাল একটা অ্যাটিটিউড আছে: জন আব্রাহাম

জন আব্রাহাম শুধুমাত্র হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির শীর্ষে থাকা অভিনেতাদের একজন নন। তিনি ফিল্ম প্রযোজকও।

ইন্ডাস্ট্রির লোকজনের বিশাল একটা অ্যাটিটিউড আছে: জন আব্রাহাম

জন আব্রাহাম

শেষ আপডেট: 26 March 2025 14:43

দ্য ওয়াল ব্যুরো: জন আব্রাহাম শুধুমাত্র হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির শীর্ষে থাকা অভিনেতাদের একজন নন। তিনি ফিল্ম প্রযোজকও। বলিউডে সুযোগ দিয়েছেন নতুনদের। আয়ুষ্মান খুরানা এবং ইয়ামি গৌতমদের তিনি ‘ভিকি ডোনার’ ছবিতে জায়গা করে দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জন বলেন, যে ইন্ডাস্ট্রিতে ‘বহিরাগতদের’ সুযোগ করে দেওয়া তাঁর কাছে ‘একান্ত ব্যক্তিগত’। কারণ নিজে ইন্ডাস্ট্রিতে একজন ‘বহিরাগত’ হিসেবে প্রবেশ করেন। আরও জোর দিয়ে বলেন, শেষ পর্যন্ত যে ছবির কাস্টিং হতে হবে সবচেয়ে ভালো এবং উপযুক্ত অভিনেতাকে নিয়েই। সে ভিতরের কিংবা বাইরের যিনিই হোন না কেন!

জনের (John Abraham) সঙ্গে স্টারকিডসদের সম্পর্কের সমীকরণ ঠিক কেমন? এমন প্রশ্নে বলেন, তিনি অনেকের সঙ্গে একই স্কুলে পড়াশোনা করেছেন। জন বলেন, ‘আমি ইন্ডাস্ট্রির মানুষকে ভালোবাসি। আমার সেরা সহঅভিনেতাদের মধ্যে একজন অভিষেক (বচ্চন)। আমি সত্যি বলছি, সবচেয়ে শিক্ষিত মানুষ অভিষেক। ওর মতো ভালো মানুষের সঙ্গে কাজ করা সত্যিই সৌভাগ্যের। আমার স্কুল লাইফ থেকে হৃতিককে চিনি, আমার সহপাঠী ছিল। ওর মতো ভালো ছেলে হয় না। উদয়ও (চোপড়া) আমার ক্লাসমেট ছিল’

এখানেই থামেননি জন, বলেন, ‘স্কুলের অনেক মানুষ, আজ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। রণবীর (কাপুর) আমার জুনিয়র ছিল, আদিত্য (চোপড়া) আমার সিনিয়র ছিল। আমির (খান) আমার সুপার সিনিয়র ছিল। আমরা একই স্কুলে পড়াশোনা করেছি। তাঁদেরকে দেখে, যা শিখেছি, তা আমার কাছে অসাধারণ অভিজ্ঞতা।’

জন এও বলেন যে ইন্ডাস্ট্রির লোকজনের স্বাভাবিকভাবেই একটা আলাদা আত্মবিশ্বাস রয়েছে। স্বাচ্ছন্দবোধ অনুভব করেন, কারণ তাঁরা ফিল্ম ব্যবসার সঙ্গে পরিচিত। ‘তাঁদের বিশাল অ্যাটিটিউড আছে, কিন্তু এটা হওয়ার এক অন্যতম কারণ তাঁরা ইন্ডাস্ট্রির বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ বোঝেন। আমি এমন মানুষদের থেকে অনেক কিছু শিখেছি,’

জন আব্রাহামের (John Abraham) শেষ মুক্তিপ্রাপ্ত ছবি, ‘দ্য ডিপ্লোম্যাট’। বর্তমানে সিনেমাহলে চলছে ছবি। আপাতত বক্স অফিসে ২৬.৫৫ কোটি আয় করেছে। জন ছবিতে বাস্তব জীবনের ভারতীয় কূটনীতিক জেপি সিং চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির সহপ্রযোজনাও করেছেন জন। পাইপলাইনে রয়েছে আরও দুটি ছবি। ‘তেহরান’ এবং ‘তারিখ’। যদিও ছবি দুটির মুক্তির তারিখ এখনও ঠিক হয়নি।


```