Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

স্তন ক্যানসারে আক্রান্ত হিনা খান, ‘স্টেজ ৩, প্রার্থনা করুন...’, জানালেন অভিনেত্রী

হিনার মারণ রোগের খবর প্রকাশ্যে আসতেই ঝড় বয়ে যায় অনুরাগীমহলে।

স্তন ক্যানসারে আক্রান্ত হিনা খান, ‘স্টেজ ৩, প্রার্থনা করুন...’, জানালেন অভিনেত্রী

হিনা খান

শেষ আপডেট: 28 June 2024 18:06

দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন ধরেই অভিনেত্রী হিনা খানের হাসপাতালে ভর্তি হওয়ার খবর শোনা যাচ্ছিল। তিনি ক্যানসারে আক্রান্ত, এমনও জল্পনাও শুরু হয়েছিল। হিনার মারণ রোগের খবর প্রকাশ্যে আসতেই ঝড় বয়ে যায় অনুরাগীমহলে। শুক্রবার নিজেই সেই জল্পনায় সিলমোহর দিয়ে অভিনেত্রী জানালেন, স্টেজ ৩ ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত তিনি।

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। সিরিয়াল থেকে রিয়েলিটি শো, সবেতেই দাপটের সঙ্গে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। প্রশংসিত হয়েছেন দর্শক মহলে।  সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় হিনা। তাঁর জীবনের খুঁটিনাটি বিষয় বরাবরই সমাজ মাধ্যমে ভক্তদের জানিয়ে থাকেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে বেশ কয়েকদিন আগে হিনার হাসপাতালে শুয়ে থাকার ছবি দেখা যায়। আর তখন থেকেই অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। যদিও সেসময় জানা গিয়েছিল, রোজা রেখে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তবে এবার নিজেই দু:সংবাদ দিলেন হিনা।

এদিন ইনস্টাগ্রামে একটি বিবৃতিতে হিনা জানিয়েছেন, “সম্প্রতি আমাকে নিয়ে যে জল্পনা ছড়িয়েছে, সেই বিষয়েই খবর দিতে চাই। যাঁরা আমাকে ভালোবাসেন, আমার জন্য উদ্বিগ্ন তাঁদের বলছি, আমি স্তন ক্যানসারে আক্রান্ত। তৃতীয় পর্যায়ে রয়েছে ক্যানসার। খুব কঠিন চ্যালেঞ্জ বটে, তবে সকলকে আশ্বস্ত করছি যে আমি সুস্থ রয়েছি। এই রোগ জয় করার জন্য যতটা মনোবল থাকা প্রয়োজন সবটাই রাখছি।”

এখানেই শেষ নয়,  অভিনেত্রীর সংযোজন, “আমার চিকিৎসা শুরু হয়েছে। প্রয়োজনীয় সবকিছুই মেনে চলছি। আমি সকলকে অনুরোধ করছি এই সময়ে আমার গোপনীয়তাকে সম্মান করবেন। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ পেয়ে আমি সত্যিই ধন্য। আমি এবং আমার পরিবারের সকলেই পজিটিভ থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, এই যুদ্ধে আমি জিতবই। আমার জন্য প্রার্থনা করবেন।”

'ইয়ে রিস্তা কেয়া ক্যাহলাতা হ্য়ায়' ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পান হিনা। টেলি দর্শকদের কাছে আজও তিনি 'অকসরা' নামেই বেশি পরিচিত। এর আগে এক চিকিৎসকের পোস্টে হিনার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। যদিও হিনার ঠিক কী ধরনের ক্যানসার হয়েছে, তা জানাননি ওই চিকিৎসক। সেসময় খবর রটে, অভিনেত্রী থাইরয়েড ক্যানসারে আক্রান্ত। তবে সেই ভুল গুঞ্জন থামাতেই তাঁর ঠিক কী হয়েছে সেকথা স্পষ্ট জানালেন অভিনেত্রী। 


```