Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

বৌভাতের পরেই দেবলীনা-গৌরবের সঙ্গীত নাইট, 'আঁখ মারে'র তালে নাচলেন নবদম্পতি

দ্য ওয়াল ব্যুরো: নতুন জীবন শুরু করলেন গৌরব-দেবলীনা। তিনবছরের প্রেম পরিণতি পেল। তবে বিয়েতে ছিল চমক! সাধারণত সঙ্গীতের অনুষ্ঠান পালিত হয় বিয়ের আগে, কিন্তু এই বিয়েতে দেখা গেল একেবারে অন্যরকম ঘটনা। বৌভাতের পরে জমিয়ে পালিত হল দেবলীনা- গৌরবের সঙ্গ

বৌভাতের পরেই দেবলীনা-গৌরবের সঙ্গীত নাইট, 'আঁখ মারে'র তালে নাচলেন নবদম্পতি

শেষ আপডেট: 14 December 2020 14:28

দ্য ওয়াল ব্যুরো: নতুন জীবন শুরু করলেন গৌরব-দেবলীনা। তিনবছরের প্রেম পরিণতি পেল। তবে বিয়েতে ছিল চমক! সাধারণত সঙ্গীতের অনুষ্ঠান পালিত হয় বিয়ের আগে, কিন্তু এই বিয়েতে দেখা গেল একেবারে অন্যরকম ঘটনা। বৌভাতের পরে জমিয়ে পালিত হল দেবলীনা- গৌরবের সঙ্গীতের অনুষ্ঠান। রবিবার সন্ধ্যাতে টালিগঞ্জের 'ক্যালকাটা বোটিং রিসর্টে' ধুমধাম করে পালিত হয় গ্র্যান্ড সেলিব্রেশন। এই দিনের অনুষ্ঠান নাচে গানে জমিয়ে দেন নবদম্পতি। বুধবার গাঁটছড়া বাঁধেন বাংলার এই 'হট কাপেল'। ডিজাইনার অভিষেক রায়ের বেনারসিতে বিয়ের দিন সাজেন দেবলীনা, আর গৌরব খাঁটি বাঙালিয়ানাকে বজায় রেখে পরেন সাদা ও সোনালি রঙের ধুতি পাঞ্জাবি। বৈদিক মতে সমস্ত রীতি মেনে চারহাত এক হয় এই প্রেমিক জুটির। বিয়ে ও বৌভাতের দিন শাড়িতে সাজলেও রবিবারের সঙ্গীতের রাতে দেবলীনার সাজ একেবারে চমকে দিয়েছে নেটিজেনদের। তাঁর ওপর থেকে এখন চোখে ফেরানোই দায়! ফ্লোরাল প্রিন্টের লেহেঙ্গাতে তাক লাগিয়েছেন নববধূ। অন্য দিকে কোনও অংশে কম যান না গৌরবও! অভিষেক রায়ের ডিজাইন করা ইন্দোওয়েস্টার্ন পোশাকে নজর কেড়েছেন তিনিও। শেরওয়ানি আর কলিদারের যুগলবন্দী গৌরবের সাজকে স্টানিং করে তুলেছে। তাঁরা যে কেবল সেজেছেন তাই নয়, সবাইকে তাক লাগিয়ে সেই দিনের অনুষ্ঠান জমিয়ে দিয়েছেন গৌরব দেবলীনা। 'এই রাত তোমার আমার থেকে' শুরু করে 'লড়কি আঁখ মারে'তেও কোমর দোলালেন নবদম্পতি। শুধু যে তাঁরাই আকর্ষণের কেন্দ্রে সে কথা বলা যাবে না, কারণ এদিন আরও এক সেলেব জুটি নজর কেড়েছে নেটাগরিকদের। তরুণ কুমারের নাতি সৌরভ ও ত্বরিতা, খুব শীঘ্রই তাঁরাও বাঁধা পড়তে চলেছে সাত পাঁকে। ২০২১-এর জানুয়ারিতেই তাঁদের চারহাত এক হবে। তবে আপাতত সমস্ত লাইমলাইট রয়েছে নব দম্পতি গৌরব ও দেবলীনার ওপর। যদিও এখানেই তাঁদের বিয়ের অনুষ্ঠান শেষ নয়, এখনও অনেক চমক বাকি রয়েছে! জানা গেছে তাঁরা আলাদা করে আবারও আয়োজন করবেন বিয়ের রিসেপশনের অনুষ্ঠান।

```