Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'আমাকে আটক করছেন ঠিক আছে, তবে যে ব্যবহারটা করলেন, সেটা বাড়াবাড়ি', পুলিশকে কটাক্ষ আল্লুর

'আমাকে আটক করছেন ঠিক আছে, তবে যে ব্যবহারটা করলেন, সেটা বাড়াবাড়ি', পুলিশকে কটাক্ষ আল্লুর

শেষ আপডেট: 13 December 2024 16:19

দ্য ওয়াল ব্যুরো: গ্রেফতার জনপ্রিয় তেলুগু তারকা আল্লু অর্জুন! সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২ দ্য রুল' স্ক্রিনিং চলাকালীন পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় শুক্রবার তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। যখন ছবির জনপ্রিয়তা তুঙ্গে, তখনই ঘটে এক মর্মান্তিক ঘটনা। সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২' ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক ৩৯ বছর বয়সী মহিলার মৃত্যু হয়। এমনকী এই ঘটনায় তাঁর ৮ বছরের সন্তানও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। এই মামলায় অর্জুন গ্রেফতার হলেন।

অভিনেতা যে সময় গ্রেফতার হন, তখনকার বহু ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গিয়েছে, অর্জুন 'পুষ্পা ২'-এর একটি হুডি পরে কফি পান করছেন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আল্লু স্নেহা রেড্ডি, ভাই আল্লু সিরিশ এবং বাবা আল্লু অরবিন্দ। পুলিশ তাকে কফি শেষ করতে সময় দেওয়ার পর তাঁকে আটক করে।

গ্রেফতার হওয়ার আগে অর্জুন তাঁর পরিবারকে আশ্বস্ত করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রযোজক বন্নি ফোনে কথা বলে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছিলেন। এ সময় অর্জুন পুলিশকে বলেন, 'আমি কফি শেষ করেছি, আমরা এখন যেতে পারি।' তবে তিনি পুলিশের ব্যবহারে কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেন, 'আপনারা যা বলছেন, সবই আমি মেনে নিচ্ছি, তবে আমি জামা পাল্টানোর সময়ও আপনাদের থেকে চাইনি। আপনারা আমাকে ঘরেও ঢুকতে দিলেন না। সেটা ঠিক হয়নি। আমি একবারও বলছি না যে, আপনারা আমাকে আটক করে ভুল করেছেন। আমি শুধু বলছি আপনারা যে ব্যবহারটা করছেন, সেটা বাড়াবাড়ি।'

আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, আল্লু অরবিন্দ অর্জুনের সঙ্গে পুলিশের গাড়িতে উঠতে চেয়েছিলেন। তবে অর্জুন তাঁকে বাধা দিয়ে বলেন, 'যে ক্রেডিটই আসুক, তা শুধু আমার পাওয়া উচিত, ভাল বা খারাপ যাই হোক না কেন।' পরে অর্জুন সাধারণ টি-শার্ট এবং শর্টস পরা অবস্থায় পুলিশদের সঙ্গে লিফটে ওঠেন। এই ঘটনা তাঁর ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।


```