Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

মুক্তি পেল 'চেঙ্গিজ'-এর ট্রেলার, ধুমধাড়াক্কা অ্যাকশন শেষে জিৎ বললেন 'খেলা হবে'

দ্য ওয়াল ব্যুরো: কমার্শিয়াল বাংলা ছবি দীর্ঘদিন ধরেই তেমন ঝড় তুলতে পারছে না বক্স অফিসে। দক্ষিণী ছবির ধুমধাড়াক্কা অ্যাকশন (action) মারপিটের পাশে ক্রমশ ফিকে হচ্ছে টলিউডের মাস ফিল্ম। তবে এতকিছুর পরও জিৎ (Jeet) নিজের জায়গায় অটল। দর্শককে হলমুখী

মুক্তি পেল 'চেঙ্গিজ'-এর ট্রেলার, ধুমধাড়াক্কা অ্যাকশন শেষে জিৎ বললেন 'খেলা হবে'

শেষ আপডেট: 3 April 2023 10:11

দ্য ওয়াল ব্যুরো: কমার্শিয়াল বাংলা ছবি দীর্ঘদিন ধরেই তেমন ঝড় তুলতে পারছে না বক্স অফিসে। দক্ষিণী ছবির ধুমধাড়াক্কা অ্যাকশন (action) মারপিটের পাশে ক্রমশ ফিকে হচ্ছে টলিউডের মাস ফিল্ম। তবে এতকিছুর পরও জিৎ (Jeet) নিজের জায়গায় অটল। দর্শককে হলমুখী করতে ফের নতুন অ্যাকশন ছবি নিয়ে আসছেন তিনি। আজ, সোমবার মুক্তি পেল তাঁর পরবর্তী ছবি 'চেঙ্গিজ'-এর (Chengiz) ট্রেলার (trailer)।

নিজের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা, তাই প্রচারে কোনও খামতি রাখতে চাইছেন না অভিনেতা। আর সে কারণে মুম্বইয়ে সাংবাদিকদের জন্য আলাদা করে ট্রেলার লঞ্চের অনুষ্ঠান করে ফেললেন তিনি। এদিন গোটা টিম নিয়ে বি টাউনে উপস্থিত ছিলেন জিৎ। ট্রেলার দেখানোর পর সেখানে যে উন্মাদনা দেখা গেল, তাতে ছবির ভবিষ্যৎ নিয়ে আশ্বস্তই হতে পারেন নির্মাতারা।

'চেঙ্গিজ' প্যান ইন্ডিয়া মুক্তির জন্য মূল উদ্যোগ নিয়েছেন এএ ফিল্মসের কর্ণধার অনিল থাডানি। এই সংস্থার হাত ধরেই গোটা দেশজুড়ে মুক্তি পেয়েছে 'বাহুবলী', 'পুষ্পা', 'কান্তারা'র মতো দক্ষিণী ব্লকব্লাস্টার ছবিগুলো। এবার বাংলা ছবি 'চেঙ্গিজ'কেও সেই সাফল্যের মুখ দেখাতে চান তিনি।

https://www.youtube.com/watch?v=B0osyfuKngk

ছবির সবচেয়ে বড় চমক এর গল্পে। 'বেবি', 'এম এস ধোনি', 'আ ওয়েডনেসডে'-র মতো ব্লকবাস্টার ছবির গল্পকার নীরজ পাণ্ডে কলম ধরেছেন এই ছবির চিত্রনাট্যের জন্য। পাশাপাশি, শতাফ ফিগার, রণিত রায়ের মতো তারকাদের উপস্থিতিও টানটান অ্যাকশনে ভরপুর গল্প উপহার দেবে দর্শককে, এ কথা নিশ্চিত ভাবে বলা যায়।

ছবির টিজারেই গল্পের আভাস মিলেছিল। যেখানে সাতের দশক থেকে নয়ের দশকের কলকাতার আন্ডারওয়ার্ল্ডের কাহিনি ফুটে উঠবে। সেই উত্তাল সময়ের কলকাতায় পুলিশ পরিবারের সন্তান জয়দেব সিং কীভাবে হয়ে উঠলেন অন্ধকার জগতের বেতাজ বাদশা চেঙ্গিজ, তা জানা যাবে এই ছবিতেই। ইউটিউবে মুক্তির এক ঘণ্টার মধ্যেই ছবির ট্রেলারের ভিউ ছাড়িয়ে যায় ১ লক্ষ।

একজনের ডনের চরিত্র কীভাবে পর্দায় ফুটিয়ে তোলা যায়, তা এর আগেও জিৎ করে দেখিয়েছেন 'বস' ছবিতে। এবার এই পিরিয়ড ড্রামাতেও তাঁর হাঁটাচলা, কথা বলার ধরন, মুখের অভিব্যক্তি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন অভিনেতা। আগামী ২১ এপ্রিল, ইদের সময় মুক্তি পাচ্ছে 'চেঙ্গিজ'। আপাতত পর্দায় আরও একবার জিতের অ্যাকশন দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা।

ট্রেলারের শেষে জিৎকে বলতে শোনা গিয়েছে, 'এটা শুধুই ট্রেলার। খেলা এখনও বাকি আছে। খেলা হবে।' কথাটা যে একেবারেই ভুল নয়, তা ভালই টের পাওয়া যাচ্ছে। মাত্র পৌনে ৩ মিনিটের ট্রেলারেই যা দেখা গেল, তাতে পরিচালক রাজেশ গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় গোটা ছবিজুড়ে যে ভালই 'খেলা' দেখা যাবে, সে কথা হলফ করে বলা যায়।

'চেঙ্গিজ'-এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রোহিত রায়, শতাফ ফিগারের মতো অভিনেতারা। এ ছবিতে জিতের নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়। প্রথমবার এই নতুন অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধলেন জিৎ। এখন এটাই লক্ষ্যনীয়, বড়পর্দায় এবং বক্স অফিসে কেমন ম্যাজিক দেখাতে পারে 'চেঙ্গিজ'। এবং সেটা শুধু বাংলাতেই নয়, নজর থাকবে গোটা দেশের দিকেও। কারণ, এ ছবির সফলতার উপর নির্ভর করবে বাংলা ছবির প্যান ইন্ডিয়া ভবিষ্যৎও।

পরম-স্বস্তিকার ‘শিবপুর’ নিয়ে সমস্যা অভিনেত্রী প্রযোজকের, থানায় যাবেন স্বস্তিকা?


```