Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'দীর্ঘদিন পরে একটা ভালো রবিবার!' আবু হেনা রনি সুস্থ হতেই পোস্ট উচ্ছ্বসিত মীরের

দ্য ওয়াল ব্যুরো: জীবন যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছেন। সেই জেতার প্রশান্তি তাঁর চোখেমুখে স্পষ্ট। আগুনে পুড়ে দগ্ধ হওয়ার পর গত প্রায় একমাস লড়াই চালিয়ে এখন অনেকটাই সুস্থ 'মীরাক্কেল' খ্যাত আবু হেনা রনি (Abu Hena Ronny)। সোশ্যাল মিডিয়ায় তাঁর নতুন এক

'দীর্ঘদিন পরে একটা ভালো রবিবার!' আবু হেনা রনি সুস্থ হতেই পোস্ট উচ্ছ্বসিত মীরের

শেষ আপডেট: 16 October 2022 10:54

দ্য ওয়াল ব্যুরো: জীবন যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছেন। সেই জেতার প্রশান্তি তাঁর চোখেমুখে স্পষ্ট। আগুনে পুড়ে দগ্ধ হওয়ার পর গত প্রায় একমাস লড়াই চালিয়ে এখন অনেকটাই সুস্থ 'মীরাক্কেল' খ্যাত আবু হেনা রনি (Abu Hena Ronny)। সোশ্যাল মিডিয়ায় তাঁর নতুন একটি ছবি শেয়ার করলেন মীর আফসার আলি (Mir Afsar Ali)। সঙ্গে ক্যাপশনে লিখলেন, 'দীর্ঘদিন পরে একটা ভাল রবিবার।'

গত ১৭ সেপ্টেম্বর ঢাকায় গাজিপুর মেট্রোপলিটন পুলিশের চার বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই গিয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় কৌতুক শিল্পী আবু হেনা রনি। সেই সময়ই হঠাৎ একটি গ্যাস বেলুন থেকে বিস্ফোরণ হয়। দুর্ঘটনায় গুরুতর জখম হন আবু হেনা রনি এবং আরও কয়েকজন। এরপর থেকেই শুরু হয় যমে-মানুষে টানাটানি।

প্রায় এক মাস ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি থাকেন তিনি। দুর্ঘটনায় রনির মুখ-সহ শরীরের নানা অংশ পুড়ে গিয়েছিল। ফুসফুসের অবস্থাও খুবই গুরুতর ছিল। তবে সেসব কাটিয়ে উঠে এখন অনেকটাই সুস্থ এই কমেডিয়ান-অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় সেকথা নিজেই জানান তিনি। রনি বলেন, ‘প্রায় দু'সপ্তাহ নিজের মুখটা ঠিকমতো দেখিনি। পুরো শরীরে প্রচণ্ড ব্যথা ছিল। ওই সময় নিজের চেহারা নিয়ে ভাবার মতো অবস্থায় ছিলাম না। পুড়ে যাওয়ার কী জ্বালা এখন বুঝি।'

সম্প্রতি রনির সঙ্গে হাসপাতালে দেখা করতে যান বাংলাদেশের আরও এক কৌতুকশিল্পী তথা 'মীরাক্কেল'-এর প্রাক্তনী ইমদাদুল হক হৃদয়। দু'জনের একটি ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিটিই রবিবার আবার পোস্ট করেন মীর। সেখানে তিনি লিখেছেন, 'আবু হেনা রনি জিন্দাবাদ! দীর্ঘদিন পরে একটা ভাল রবিবার। আলহামদুলিল্লাহ।'

মীরের সেই পোস্টে কমেন্ট করে রনিকে দ্রুত সেরে ওঠার জন্য শুভেচ্ছা জানিয়েছেন বহু অনুরাগী। সকলেই ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, যাতে শীঘ্রই রনি সুস্থ হয়ে ফিরতে পারে লোক হাসানোর মঞ্চে। কারণ, রনিরা আছে বলেই এখনও মানুষ দু'দণ্ড মন খুলে হাসতে পারেন।

‘শববাহী গাড়িতে বসে মহিলা হাসলেন, আমি ঘেঁটে গেলাম’! সাতসকালে ফেসবুক পোস্টে কী বললেন মীর


```