Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'এখন আর এমন করে বসতে পারি না', পুরনো ছবি পোস্ট করলেন হবু মা অনুষ্কা

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। বিরুষ্কার মতোই তাঁদের অনুরাগীরাও প্রচন্ড এক্সাইটেড আগামী মাসের জন্যে।‌ মা হওয়ার আগে অনুষ্কা কখন কী করছেন, কী পরছেন প্রতিটা মুহূর্তে অনুষ্কার মতোই আনন্দ উপভোগ করছেন তাঁর ফ্যানেরা। অন্যদিকে বিরা

'এখন আর এমন করে বসতে পারি না', পুরনো ছবি পোস্ট করলেন হবু মা অনুষ্কা

শেষ আপডেট: 17 December 2020 12:50

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। বিরুষ্কার মতোই তাঁদের অনুরাগীরাও প্রচন্ড এক্সাইটেড আগামী মাসের জন্যে।‌ মা হওয়ার আগে অনুষ্কা কখন কী করছেন, কী পরছেন প্রতিটা মুহূর্তে অনুষ্কার মতোই আনন্দ উপভোগ করছেন তাঁর ফ্যানেরা। অন্যদিকে বিরাটও যে ভীষণ কেয়ারিং ফাদার হতে চলেছেন তা আগে থেকেই আন্দাজ করতে পারছেন অনেকে। হবু মা-বাবার দুজনেরই চিন্তা এখন শুধু প্রথম সন্তানকে ঘিরে। অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি একটি ইন্টারভিউয়ে জানিয়েছেন প্রথম টেস্ট ম্যাচের পরেই তিনি ফিরে আসবেন স্ত্রীয়ের কাছে। জানা যাচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বিরাটকে পেটার্নিটি লিভ দিতে রাজি হয়েছেন। এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। তার উত্তরে বিরাট জানিয়েছেন, "আমি অনেক ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। ভীষণ ক্লিয়ার এই বিষয়ে। দেশের কথা ভাবাটাও যেমন আমার কর্তব্য, তেমনই প্রথম সন্তান হওয়ার মুহূর্তে স্ত্রীয়ের কাছে থাকাটা জরুরি। জীবনের এত বড় দিনে, এত স্পেশ্যাল মুহূর্তে আমি দূরে থাকতে পারব না।"  

আরও পড়ুন: পাশাপাশি নেই, তবে মনের কাছাকাছি! বিবাহবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানালেন বিরুষ্কা

আগস্ট মাসে বিরাট টুইট করে জানিয়েছিলেন, স্ত্রী অনুষ্কা মা হতে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন, "আমরা দুজন থেকে তিনজন হতে চলেছি। আগামী ২১ জানুয়ারি ২০২১ তে।" সঙ্গে স্ত্রীর বেবি বাম্পের ছবিও পোস্ট করেছিলেন। কয়েকদিন আগেই তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকী ছিল। বিবাহবার্ষিকীতে পাশাপাশি না থাকলেও, মনের কাছাকাছি দুজনেই ছিলেন।‌ এতগুলো দিন কীভাবে তিনি স্ত্রীয়ের যত্ন নিয়েছেন, তাঁর সাক্ষী থেকেছেন দেশবাসী। যোগাসন থেকে খাওয়া দাওয়া, সবেতেই বিরাট চোখে চোখে রেখেছেন। এখন শুধু অনুষ্কার কাছে বিরাটের ফেরার অপেক্ষা।

```