Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আবির-এর ‘চতুষ্কোণ’! চলতি বছরে কী উপহার রয়েছে নায়কের ঝুলিতে?

মিষ্টভাষী। স্মিত হাসি। খানিক অন্তর্মুখীও বটে। অভিনয়জীবন ছাড়াও আবিরের ব্যক্তিজীবনেও বেশ ‘রঙিন’ আবির

আবির-এর ‘চতুষ্কোণ’! চলতি বছরে কী উপহার রয়েছে নায়কের ঝুলিতে?

আবির

শেষ আপডেট: 29 January 2025 15:29

দ্য ওয়াল ব্যুরো: মিষ্টভাষী। স্মিত হাসি। খানিক অন্তর্মুখীও বটে। অভিনয়জীবন ছাড়াও আবিরের ব্যক্তিজীবনেও বেশ ‘রঙিন’ আবির (Abir Chatterjee)। আবার এসব কারণেই বিপুল মহিলা ফ্যানবেস! শুধু কি তা-ই প্রযোজকদের রয়েছে আবির (Abir Chatterjee)প্রীতি! হবে না-ই বা কেন গত তিন বছরে পুজোর সময় তাঁর অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবিও তো সুপারডুপারহিট! ২০২৫-এ চার-চারটি ছবি মুক্তি পেতে চলেছে তাঁর। এক ঝলকে দেখে নিন আবির (Abir Chatterjee) অভিনীত কোন চারটি ছবি মুক্তি পেতে চলেছে চলতি বছরে।

পুতুল নাচের ইতি কথা

মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত বাংলা ছবি। পরিচালনায় সুমন মুখোপাধ্যায়। প্রধান চরিত্রে অভিনয় আবিরের (শশী)। বাকিরা, জয়া আহসান (কুসুম), পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায়। 'পুতুল নাচের ইতিকথা' আগামী ১৬ মে, ২০২৫, মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তি পেতে চলেছে।

ডিপ ফ্রিজ

আবির-তনুশ্রী

পরিচালনায় অর্জুন দত্ত। আবির (Abir Chatterjee) (স্বর্ণাভ) ছাড়াও রয়েছেন তনুশ্রী চক্রবর্তী (মিলি)। গল্পে স্বর্ণাভ-মিলির বিবাহবিচ্ছেদের পরবর্তী সময়ের অভিজ্ঞতা এবং সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়েছে। ছবিতে অভিনয় করেছেন অনুরাধা মুখোপাধ্যায়, শোয়েব কবীর, দেবযানী চট্টোপাধ্যায় প্রমুখ।

যত কান্ড কলকাতাতেই

আবির- কাজী নওশাবা আহমেদ

'যত কাণ্ড কলকাতাতেই' ছবির পরিচালনায় অনীক দত্ত। আবির (Abir Chatterjee) এর আগেও ব্যোমকেশ ও ফেলুদা চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন। তবে, এ ছবিতে তিনি নতুন এক গোয়েন্দা। বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এটিই তাঁর প্রথম টলিউড ছবি। 'যত কাণ্ড কলকাতাতেই' ছবির শুটিং শুরু হয় ২০২৩ সালের সেপ্টেম্বরে, ২০২৪ সালে দুর্গাপূজায় মুক্তির কথা ছিল। তবে, পোস্ট-প্রোডাকশনের কিছু কাজ বাকি থাকায় মুক্তির তারিখ পিছিয়ে যায়।

রক্তবীজ ২

শিবপ্রসাদ-নন্দিতা জুটির ছবি। রক্তবীজ-এর সিকোয়েল। ছবিতে আবিরের সঙ্গে থাকছে মিমিও। একেবারে নতুন অবতারে দেখা যেতে পারে সোহম চক্রবর্তীকে। মার্চ মাস থেকে ছবিটির শুটিং শুরু হবে। সম্প্রতি সাধারণতন্ত্র দিবসে পরিচালকদ্বয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় 'রক্তবীজ ২'-এর মোশন পোস্টার প্রকাশ করেছেন, যেখানে আবির (Abir Chatterjee) চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে দেখা গেছে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত 'রক্তবীজ' পুজোর বক্স অফিসে সাড়া ফেলেছিল, এবং এবার সিকোয়েলটির মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে।


```