Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কথায় কথায় রেগে যান অভিষেক, এক কথাতেই শান্ত করেন ঐশ্বর্যা, কী বলেন জানেন?

বচ্চন পরিবার বললেই যে কয়েকটি নাম চোখের সামনে ভেসে ওঠে, তার মধ্যে অন্যতম অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন।

কথায় কথায় রেগে যান অভিষেক, এক কথাতেই শান্ত করেন ঐশ্বর্যা, কী বলেন জানেন?

অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন

শেষ আপডেট: 19 April 2025 23:13

দ্য ওয়াল ব্যুরো: বচ্চন পরিবার বললেই যে কয়েকটি নাম চোখের সামনে ভেসে ওঠে, তার মধ্যে অন্যতম অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন। তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়েও দীর্ঘদিন ধরে চর্চা চলেছে নেটদুনিয়ায়। কখনও বিচ্ছেদের গুঞ্জন, কখনও সম্পর্কের দূরত্ব নিয়ে নানা প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

তবে এক সাক্ষাৎকারে এই ধরনের জল্পনার জবাবে অভিষেক নিজেই বলেছিলেন, ‘‘এখনও তো এই আংটিটা পরে রয়েছি। যদি কিছু ঘটত, নিশ্চয়ই আপনারা আগে জানতে পারতেন।’’ সেই সময় সাংবাদিকদের মুখোমুখি দাঁড়িয়ে ছিলেন আত্মবিশ্বাসী, হাস্যোজ্জ্বল অভিষেক বচ্চন।  

বর্তমানে যেখানে একের পর এক সম্পর্ক ভেঙে যাচ্ছে, সেখানে তাঁদের ‘অসম বিবাহ’ বলে অভিহিত করলেও অভিষেক-ঐশ্বর্যা দম্পতির বন্ধন যে অটুট, তা প্রায় সকলেই মানেন। ঐশ্বর্যা ইদানীং বড় পর্দায় খুব একটা নিয়মিত নন। অন্যদিকে, অভিষেক বেছে নিচ্ছেন পরিণত চরিত্র। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘ঘুমর’। সেই ছবির প্রচারে যোগ দিয়ে ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেন অভিষেক।  

সেখানে এক প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, কীভাবে ঐশ্বর্যা তাঁকে মানসিকভাবে স্থির থাকতে সাহায্য করেন। মুম্বইয়ের জ্যামে আটকে কখনও রাগ নিয়ে বাড়ি ফেরেন তিনি। সেই সময় ঐশ্বর্যা তাঁকে বলেন, ‘‘এত রাগ কিসের? ভাবার মতো আরও অনেক কিছু আছে তোমার জীবনে। পরিবার আছে, সবাই সুস্থ আছে—এর বেশি আর কী চাই?’’  

অভিষেকের মতে, ঐশ্বর্যের এই সরল অথচ গভীর কথা তাঁকে ভারসাম্য রাখতে শেখায়। তাঁর কথায়, ‘‘ওর এই মানসিক ভরসা দেওয়ার ক্ষমতাটাই আমার শক্তি।’’ তিনি আরও জানান, করোনার কঠিন সময়েও ঐশ্বর্যা পুরো পরিবারকে আগলে রেখেছেন। সেই সময়ও স্ত্রীই ছিলেন তাঁদের একমাত্র মানসিক বল। এই সাক্ষাৎকার থেকেই স্পষ্ট, জনসমক্ষে যতই জল্পনা থাক না কেন, ব্যক্তিগত জীবনে এখনও শক্ত হাতে সংসারের হাল ধরেছেন অভিষেক ও ঐশ্বর্যা।


```