
মাইনে কত জানেন?
শেষ আপডেট: 21 January 2025 14:39
দ্য ওয়াল ব্যুরো: ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের চোখের মণি সে। বচ্চন পরিবারের আদরের সন্তান। কথা হচ্ছে আরাধ্যা রাই বচ্চনের। আরাধ্যা এই মুহূর্তে পড়েন ভারতের অন্যতম জনপ্রিয় ও ব্যয়সাপেক্ষ স্কুল ধীরুভাই অম্বানি আন্তর্জাতিক স্কুলে। এই মুহূর্তে অষ্টম শ্রেণীতে রয়েছে সে। সেই স্কুলের মাইনে কত জানেন? চমকে যেতেই হয়...
ইন্ডিয়া ডট কমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে আরাধ্যার স্কুলের মাস প্রতি মাইনে নাকি ৪ লক্ষ ৫০ হাজার টাকা মাসপ্রতি। ক্লাসের তারতম্যে তা কমে-বাড়ে।
!
গত বছরের শেষের দিকেই বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায় স্কুলের বার্ষিক অনুষ্ঠানে পারফর্ম করছে আরাধ্যা। সঙ্গে রয়েছে শাহররুখের ছোট ছেলে আব্রামও। দর্শকাসনে হাজির ছিলেন অভিষেক ও ঐশ্বর্যাও। ছোট্ট আরাধ্যার অভিনয় বেশ প্রশংসিত হয় সামাজিক মাধ্যমেও।
স্কুলটি ব্যয়সাপেক্ষ। তবে সুযোগ-সুবিধেও নজরকাড়া। রয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি। সর্বক্ষণ হাজির চিকিৎসক ও নার্স। রয়েছে আলাদা 'লার্নিং সেন্টার'ও। সেখানে মজুত রয়েছে ৪০টি জার্নাল, ১৬০০টি মাল্টিমিডিয়া ও ৪০ হাজারের কাছাকাছি বই। অত্যাধুনিক ক্যাফেটেরিয়া থেকে শুরু করে প্রার্থনা ঘর, হল ঘর-- স্কুল তো নয়, যেন আস্ত হোটেল!
শুধু আরাধ্যাই নয়, ওই স্কুলের পড়ে বহু স্টারকিড, সেই কারণে গোটা স্কুলেই রয়েছে নিরাপত্তার আস্তরণ। পড়াশোনার মানও বেশ উন্নত। শাহরুখের তিন ছেলে মেয়ে, সারা আলি খান থেকে শুরু করে শাহিদ কাপুরের সন্তানেরা, সইফ-করিনার দুই ছেলে--- সকলেই ওই স্কুলের ছাত্র-ছাত্রী। হাজার হোক, অম্বানীদের স্কুল বলে কথা