Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিচ্ছেদের জল্পনার মাঝেই ২৫ কোটির ফ্ল্যাট কিনলেন অভিষেক, আলাদা থাকার পরিকল্পনা?

চলতি বছরের শুরু থেকেই অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের ডিভোর্স নিয়ে চর্চা চলছে সর্বত্র। দুজনকে একসঙ্গে কোনও অনুষ্ঠানে দেখাও যায়নি এবছর।

বিচ্ছেদের জল্পনার মাঝেই ২৫ কোটির ফ্ল্যাট কিনলেন অভিষেক, আলাদা থাকার পরিকল্পনা?

ছবি সৌজন্যে- গুগল

শেষ আপডেট: 25 October 2024 14:15

দ্য ওয়াল ব্যুরো: বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ২৫ কোটির সম্পত্তি কিনে ফেললেন অভিষেক বচ্চন। মুম্বইয়ে নতুন ফ্ল্যাটের মালিক হলেন তিনি। একসঙ্গে ৬টা ফ্ল্যাট কিনেছেন বলে সূত্রের খবর। তাহলে কি এবার পরিবারের থেকে আলাদা থাকার পরিকল্পনা করছেন?বাড়ি ছেড়ে নতুন ফ্ল্যাটে থাকার কথা ভাবছেন অভিনেতা! গুঞ্জন শুরু বলিউডে।

চলতি বছরের শুরু থেকেই অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের ডিভোর্স নিয়ে চর্চা চলছে সর্বত্র। দুজনকে একসঙ্গে কোনও অনুষ্ঠানে দেখাও যায়নি এবছর। অনন্ত অম্বানির বিয়েতে বাবা-মা, দিদি ও গোটা পরিবারের সঙ্গে অভিষেক হাজির হলেও ছিলেন না ঐশ্বর্য বা মেয়ে আরাধ্যা। দুজনকে আলাদাভাবে অনুষ্ঠানে দেখা যায়। বিচ্ছেদের জল্পনা আরও বাড়তে থাকে। 

এরই মাঝে উঠে আসে নিমরত কৌরের নাম। তাঁর সঙ্গে ২০২২ সালে একটি ছবিতে কাজ করেছিলেন জুনিয়র বচ্চন। সূত্রের খবর, সেখান থেকেই নাকি দুজনের বন্ধুত্ব। এবিষয়ে এই স্টার দম্পতির কেউই মুখ না খুললেও ঘনিষ্ঠ মহলে শোনা যাচ্ছে অনেককিছুই। বিচ্ছেদের গল্পে জুড়েছে জয়া বচ্চনের নামও। 

এসবের মাঝেই অভিষেক কিনলেন নতুন ফ্ল্যাট। মুম্বইয়ের মালান্দ এলাকায় ফ্ল্যাটটি কিনেছেন। তবে, একা অভিষেক নয়। এই সম্পত্তির যৌথ মালিক অমিতাভ বচ্চনও। তিনিও অভিষেকের সঙ্গেই ৪টি ফ্ল্যাট কিনেছেন। 

এক রিয়্যারএস্টেট কনসালটেন্ট এবিষয়ে বলেন, 'ওবেরয় রিয়্যালটি প্রিমিয়াম রেসিডেন্সিয়াল প্রজেক্ট ইটার্নিয়াতে বাবা ও ছেলে যৌথভাবে সম্পত্তি কিনেছেন। ১০ হাজার ২১৬ স্কয়্যারফিটের সম্পত্তি। রয়েছে ১০টা অ্যাপার্টমেন্ট। যার প্রত্যেকটির দাম ১.৫০ কোটি। মোট ১০টি ফ্ল্যাট কিনেছেন তাঁরা। ৬টি অভিষেক ও ৪টি অমিতাভ।

নতুন ফ্ল্যাট কেনার সঙ্গে সঙ্গেই পরিবারের থেকে আলাদা থাকার জল্পনা শুরু হয়েছে। এনিয়েও স্পিকটি নট সকলে। ঘনিষ্ঠ মহল থেকেও কোনও কথা জানা যায়নি। 


```