Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'নাটু নাটু' জিতেছে গোল্ডেন গ্লোব, দমফাটা হাসির ভিডিও দিয়ে শুভেচ্ছা আপের, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালের শুরুতেই সুখবর ভারতীয় সিনেমাজগতে। হলিউডের অন্যতম সেরা অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লোব (Golden Globe Awards) ছিনিয়ে এনেছে রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ (RRR) ছবির গান 'নাটু নাটু'। যার পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভেসে গিয়েছে

'নাটু নাটু' জিতেছে গোল্ডেন গ্লোব, দমফাটা হাসির ভিডিও দিয়ে শুভেচ্ছা আপের, দেখুন ভিডিও

শেষ আপডেট: 11 January 2023 13:48

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালের শুরুতেই সুখবর ভারতীয় সিনেমাজগতে। হলিউডের অন্যতম সেরা অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লোব (Golden Globe Awards) ছিনিয়ে এনেছে রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ (RRR) ছবির গান 'নাটু নাটু'। যার পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভেসে গিয়েছেন নির্মাতারা। বলিউড থেকে টলিউড - প্রশংসায় পঞ্চমুখ সকলে। শুভেচ্ছা এসেছে রাজনীতির জগত থেকেও। আম আদমি পার্টি (AAP) টুইটে 'নাটু নাটু' নিয়ে একটি মজাদার পোস্ট করেছে।

ওই পোস্টে একটি ছবি ও একটি ভিডিও রয়েছে। প্রথমটিতে রয়েছেন এমএম কিরাভানি। গোল্ডেন গ্লোব হাতে মঞ্চে দাঁড়িয়ে তিনি। আর দ্বিতীয়টিতে রয়েছে 'নাটু নাটু' গানের ভিডিও। তবে এখানেই রয়েছে চমক। ভিডিওটিতে রামচরণ ও জুনিয়র এনটিআরের বদলে দেখা যাচ্ছে আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানকে।

যেভাবে ভিডিওটি এডিট করে আপের তরফে পোস্ট করা হয়েছিল, তা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। সবাইকে হাসানোর জন্য এমনভাবে ভিডিওটি বানানো হয়েছে বলে মনে করা হচ্ছে। আসলে বর্তমান সময়ে রাজনীতি নিয়ে জনমানসে এমন ধারণা তৈরি হয়েছে যে, সেখান থেকে হাসি মজার বিষয়টিই ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে। আপ যেন নিজেদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজা করে খানিক হাস্যরস জোগালো।

অন্যদিকে 'আরআরআর'-এর গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টুইটারের মাধ্যমে শুভেচ্ছাবার্তা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, "আরআরআর-এর টিমকে শুভেচ্ছা, এই পুরস্কার পেয়ে আমরা গর্বিত।"

সারা বিশ্বকে নাচাল ‘নাটু-নাটু’, সেরা গানের জন্য গোল্ডেন গ্লোব ছিনিয়ে আনল রাজামৌলির ‘আরআরআর’


```