Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেড় বছর ধরে 'বান্ধবী' গৌরীর সঙ্গে লুকিয়ে লিভ-ইন করছেন আমির, বললেন, 'আমার বাড়ির উপর...'

সদ্য ৬০ বছর পূর্ণ করলেন আমির খান। জন্মদিনের বিশেষ মুহূর্তে সামনে আনলেন তাঁর জীবনের নতুন অধ্যায়—গত দেড় বছর ধরে সঙ্গী হয়ে থাকা গৌরী স্প্রাটকে।

দেড় বছর ধরে 'বান্ধবী' গৌরীর সঙ্গে লুকিয়ে লিভ-ইন করছেন আমির, বললেন, 'আমার বাড়ির উপর...'

ফাইল চিত্র

শেষ আপডেট: 15 March 2025 19:05

দ্য ওয়াল ব্যুরো: সদ্য ৬০ বছর পূর্ণ করলেন আমির খান। জন্মদিনের বিশেষ মুহূর্তে সামনে আনলেন তাঁর জীবনের নতুন অধ্যায়—গত দেড় বছর ধরে সঙ্গী হয়ে থাকা গৌরী স্প্রাটকে। এতদিন তাঁদের সম্পর্ক গোপনই ছিল, তবে এবার নিজেই গৌরীর সঙ্গে থাকার কথা স্বীকার করলেন আমির। মজার ছলে বললেন, “আমার বাড়ির ওপর পাপারাজ্জিদের নজর বোধহয় একটু কম!”  

গৌরীর কথা প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে একটি পুরনো ভিডিও। সেটি ইরফান খানের বিবাহবার্ষিকীর, যেখানে কেক কাটছেন ইরফান ও তাঁর স্ত্রী। উপস্থিত ছিলেন আমির, কিরণ রাও, গৌরী স্প্রাট, সচিন তেন্ডুলকর ও তাঁর স্ত্রী। সে সময় গৌরীর পরিচয় কেউ জানতেন না, কিন্তু আমিরের ঘোষণার পর সেই ভিডিও নতুন করে চর্চায় এসেছে।  

কে এই গৌরী স্প্রাট?
  
তামিল মা ও আইরিশ বাবার সন্তান গৌরীর শিকড় অনেক গভীরে—তাঁর দাদু ছিলেন স্বাধীনতা সংগ্রামী। বেঙ্গালুরুতে আমিরের প্রযোজনা সংস্থায় কাজ করেন তিনি, পাশাপাশি মুম্বইয়ে তাঁর নিজস্ব একটি স্যালোঁও রয়েছে। আমির জানান, তাঁরা পরস্পরকে চেনেন ২৫ বছরেরও বেশি সময় ধরে, কিন্তু তাঁদের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে দেড় বছর আগে।

View this post on Instagram

A post shared by yogen shah (@yogenshah_s)

 

কয়েক মাস আগেই আমির গৌরীর সঙ্গে তাঁর পরিবারের পরিচয় করিয়ে দিয়েছেন এবং পরিবারের সবাই অভিনেতার এই সম্পর্ক মেনে নিয়েছেন। এমনকি, জন্মদিনের কিছুদিন আগেই সলমান খান ও শাহরুখ খানের সঙ্গে গৌরীর পরিচয় করিয়েছেন আমির। একসঙ্গে বসে ডিনার করেছেন তিন বন্ধু ও আমিরের নতুন সঙ্গী। বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয় অভিনেতাকে। এই প্রসঙ্গে আমির সোজাসাপটা উত্তর দিলেন, “৬০ বছর বয়সে বিয়ে করা শোভা পায় না। তবে আমরা একসঙ্গে রয়েছি, এবং পুরোপুরি কমিটেড।”  

১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন আমির। তাঁদের দুই সন্তান—জুনেইদ ও আয়রা। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে কিরণ রাওয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। কিরণের সঙ্গে ১৬ বছর কাটানোর পর ২০২১ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের একমাত্র সন্তান আজাদ। সম্প্রতি মেয়ের বিয়ে দিয়ে বাবা হিসেবে দায়িত্ব পালন করেছেন আমির। আর এখন জীবনের নতুন অধ্যায়ে গৌরীর সঙ্গেই পথ চলছেন তিনি।


```