Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

যৌন হেনস্থার শিকার হন আমির খানের মেয়ে ইরা! নিজেই বললেন ১৪ বছর বয়সের সেই ঘটনা

দ্য ওয়াল ব্যুরো: আমির খানের মেয়ে ইরা খান নিজে মুখেই জানালেন তিনি মাত্র ১৪ বছর বয়সে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। একদিন আগে ইনস্টাগ্রামে নিজে একটি দশ মিনিটের ভিডিও পোস্ট করে ঘটনাটি ব্যাখ্যা করেন তিনি। ইরা নিজে মুখেই বলেন এই ঘটনাটা ঘটার পর

যৌন হেনস্থার শিকার হন আমির খানের মেয়ে ইরা! নিজেই বললেন ১৪ বছর বয়সের সেই ঘটনা

শেষ আপডেট: 3 November 2020 08:18

দ্য ওয়াল ব্যুরো: আমির খানের মেয়ে ইরা খান নিজে মুখেই জানালেন তিনি মাত্র ১৪ বছর বয়সে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। একদিন আগে ইনস্টাগ্রামে নিজে একটি দশ মিনিটের ভিডিও পোস্ট করে ঘটনাটি ব্যাখ্যা করেন তিনি। ইরা নিজে মুখেই বলেন এই ঘটনাটা ঘটার পর সেই কথা তিনি নিজের মুখে তাঁর বাবা আমির খান ও মা রিনা দত্ত কাউকেই বর্ণনা করতে পারেন নি। বহুদিন পর নিজে ইমেল মারফত সে কথা পরিবারকে জানান।‌ এতটাই ছোট ছিলেন যে ঘটনাটা বুঝতেই একবছর সময় লাগে ইরার। সে বুঝতে পারেনি কেন তারা এমনটা করছিল। এক বছর পর বুঝতে পেরেছিলেন, তারা ইচ্ছাকৃত ভাবে করেছিল, এমনকি জেনে বুঝেই করেছিল। অপারগ ছিলেন বলেই আটকাতেও পারেননি সেই সময়। এমনটাই জানান ইরা। "না। আমি ভয় পাইনি। আমি খুব ছোট ছিলাম বলেই বুঝতে পারিনি। আমি ভুলে যেতে চেয়েছি জীবনের সেই সময়টার কথা। আমি সরে গেছি। ভয় পাই না এখন আর। তবে খারাপ লাগা আছে। যখন ১৮, ১৯ বছরের ছিলাম, সেই সময়ের মতো আজও খারাপ লাগে।"-- ইরা বলছেন ভিডিওতে। গত কয়েক সপ্তাহ আগেই ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে'তে ইরা নিজে জানিয়েছিলেন তিনি ডিপ্রেশনের রোগী। দীর্ঘদিন ধরেই তিনি লড়াই করছেন। তবে এই বিষয়টি নিয়েও অন্যরকম মন্তব্য করতে ছাড়েননি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। স্বভাবসুলভ ভাবে সঙ্গে সঙ্গেই সেই পোস্টটি রিপোস্ট করে লিখেছিলেন, "আমার যখন ১৬ বছর বয়স, তখন আমি যৌন হেনস্থার শিকার হই। আমার বোন অ্যাসিড আক্রমণের শিকার হন। দু'জনেই সেসময় একসঙ্গে লড়েছি। পাশে কাউকে পাইনি। তবে ইরার প্রতি সহানুভূতি রেখেই জানাচ্ছি ভাঙা পরিবারের সন্তান হলে এমনটাই হবে। এটা খুব স্বাভাবিক।" সঙ্গে সঙ্গে ইরা যদিও উত্তর দেন। লেখেন, "আমি ভাঙা পরিবারের সন্তান নই।" ভারতে প্রতিদিনই বহু মেয়ে যৌন হেনস্থার শিকার হন। কেউ মুখ খোলেন, কেউ সারাজীবন সেইসব ঘটনা নিজের মধ্যেই চেপে রাখেন। #মিটু আন্দোলন শুরু হবার পরেই বহু অভিনেত্রী এই নিয়ে সর্বসমক্ষে মুখ খুলেছেন। অনেক সময় তাঁদের একঘরে করে দেওয়ার চেষ্টাও করেছেন অনেকে। তবে আমির খানের মেয়েকে ইনস্টাগ্রামে এই কথা জানাতে দেখে অনেকেই চমকে গেছেন। "পাশে আছেন" এমন বার্তা যেমন ইরা পেয়েছেন, তেমনই তাঁর পোস্টের পর পরিবারকেও দোষারোপ করছেন অনেকে।

```