Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ইনিই আমির খানের জামাই, কে এই নূপুর শিখারে যাঁর প্রেমে মজেছেন ইরা

বিয়ের সানাই বেজেছে আমির খানের বাড়িতে। বছর দুয়েক চুটিয়ে প্রেম করার পর প্রেমিক প্রেমিক শিখারের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আমির-রিনার কন্যা ইরা খান। এই নভেম্বরেই বিয়ে।

ইনিই আমির খানের জামাই, কে এই নূপুর শিখারে যাঁর প্রেমে মজেছেন ইরা

শেষ আপডেট: 7 November 2023 11:26

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের সানাই বেজেছে আমির খানের বাড়িতে। বছর দুয়েক চুটিয়ে প্রেম করার পর প্রেমিক প্রেমিক শিখারের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আমির-রিনার কন্যা ইরা খান। এই নভেম্বরেই বিয়ে। এখন থেকেই যাবতীয় আচার-অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ফুলের গয়নায় সেজেছেন ইরা। মোহময়ী লাগছে তাঁকে। এইসব ছবি প্রকাশ্যে আসার পর থেকেই আমিরের জামাইয়ের পরিচয় ব্য়স্ত হয়ে পড়েছেন নেটিজেনরা। কে এই নূপুর শিখারে তা জানতে গুগলে বিস্তর খোঁজাখুঁজিও হচ্ছে।

৩৫ বছর বয়সি নূপুর পেশায় ফিটনেস ট্রেনার। সেলিব্রিটিদের ফিটনেস ট্রেনিং দেন তিনি।

আমির খান, সুস্মিতা সেনকে প্রশিক্ষণ দিয়েছেন নূপুর।

ফিটনেস ট্রেনারের পাশাপাশি নূপুরকে একজন ক্রিড়াবিদও বলা যায়। খেলাধুলোতেও বিশেষ আকর্ষণ রয়েছে নূপুরের। জাতীয় স্তরে টেনিসও খেলেছেন তিনি।

১৯৮৫ সালের ১৭ অক্টোবর মহারাষ্ট্রের পুণেতে জন্ম। স্নাতক হন মুম্বইয়ের আরএ পোদ্দার কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিকস্‌ কলেজ থেকে। নূপুরের মা প্রীতম শিখারে এক জন নৃত্যশিল্পী।

২০১৪ সালে ‘আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ’-এ অংশ নেন নূপুর। ২০১৭ সালে তিনি আমেরিকার শরীরচর্চা সংক্রান্ত রিয়্যালিটি শো ‘আলটিমেট বিস্টমাস্টার’-এর দ্বিতীয় সিজনে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন।

আমির-কন্যাকে ইরাকেও ফিটনেস ট্রেনিং দিতেন নূপুর। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম।

গত বছর ‘আয়রনম্যান ইতালি’-তে যোগ দিয়েছিলেন নূপুর। সেখানে গিয়েছিলেন ইরাও। সবার সামনে হাঁটু গেড়ে বসে ইরাকে বিয়ের প্রস্তাব দিয়ে আংটি পরিয়েছিলেন নূপুর।


```