Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাঁটু গেড়ে বসে আমির-কন্যাকে বিয়ের প্রস্তাব জিম ট্রেনারের! কী বললেন ইরা

দ্য ওয়াল ব্যুরো: জিম প্রশিক্ষকের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেলেন আমির খানের (Aamir Khan) কন্যা ইরা খান (Ira Khan)। একটি সাইক্লিং ইভেন্টে গিয়ে বলিউড পারফেকশনিস্টের মেয়েকে একেবারে ফিল্মি স্টাইলে ভালবাসার কথা জানালেন সেই যুবক। রোম্যান্টিক স্টাই

হাঁটু গেড়ে বসে আমির-কন্যাকে বিয়ের প্রস্তাব জিম ট্রেনারের! কী বললেন ইরা

শেষ আপডেট: 23 September 2022 09:46

দ্য ওয়াল ব্যুরো: জিম প্রশিক্ষকের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেলেন আমির খানের (Aamir Khan) কন্যা ইরা খান (Ira Khan)। একটি সাইক্লিং ইভেন্টে গিয়ে বলিউড পারফেকশনিস্টের মেয়েকে একেবারে ফিল্মি স্টাইলে ভালবাসার কথা জানালেন সেই যুবক। রোম্যান্টিক স্টাইলে হাঁটু গেড়ে বসে ইরাকে বিয়ের প্রস্তাব দেন নূপুর শিখারে (Nupur Shikhare)। জানা গেছে, গত দু'বছর ধরে একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁরা। অবশেষে নূপুরের বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলেছেন ইরা। আর সেই মুহূর্তটি নিজের ইন্সটাগ্রামে শেয়ারও করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ইরাকে নানারকম ছবি শেয়ার করতে দেখা গিয়েছে। কখনও পরিবারের সঙ্গে জন্মদিনে, কখনও আবার বন্ধুদের সঙ্গে। তবে তিনি যে প্রেমের সম্পর্কে রয়েছেন, সেকথা ঘুণাক্ষরেও টের পাননি কেউ। অবশেষে দু'জনে এই খবর প্রকাশ্যে এনেছেন। আর সেই মুহূর্তের একটি ছবি ইন্সটায় পোস্ট করতেই বিয়ের জল্পনা শুরু হয়ে গেছে নেটমাধ্যমে।

জানা গেছে, নূপুরের একটি সাইক্লিং ইভেন্টে গিয়েছিলেন ইরা। ট্র্যাকের একপাশে নির্দিষ্ট গণ্ডির বাইরে দর্শকের জায়গায় দাঁড়িয়েছিলেন তিনি। এমন সময় সেখানে নূপুর হাজির হয়ে সোজা হাঁটু মুড়ে বসে পড়েন তাঁর প্রেমিকার সামনে। পকেট থেকে আংটি বের করে বিয়ের প্রস্তাব দেন ইরাকে। প্রস্তাবে হ্যাঁ বলতে আর একটুও দেরি করেননি আমির কন্যাও। সরাসরি হ্যাঁ বলে দেন দীর্ঘদিনের প্রেমিককে।

মুক্তি পেল ‘জামতাড়া-২’, সাইবার ক্রাইম থেকে রক্ষার পাঠ দর্শকদের


```