Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আমি সামনে নাচব, আর আমার পিছনে ওরা', মঞ্চে গান থামিয়ে হঠাৎ দুই খানের উপর রেগে গেলেন কেন আমির?

সৌদি আরবের এক অনুষ্ঠানে ফের এক ফ্রেমে ধরা দিয়েছিলেন বলিউডের তিন সুপারস্টার— শাহরুখ খান, সলমন খান এবং আমির খান।

'আমি সামনে নাচব, আর আমার পিছনে ওরা', মঞ্চে গান থামিয়ে হঠাৎ দুই খানের উপর রেগে গেলেন কেন আমির?

শাহরুখ খান, সলমন খান এবং আমির খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 18 October 2025 15:41

দ্য ওয়াল ব্যুরো: অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের পর গত পরশু সৌদি আরবের এক অনুষ্ঠানে ফের এক ফ্রেমে ধরা দিয়েছিলেন বলিউডের তিন সুপারস্টার— শাহরুখ খান, সলমন খান এবং আমির খান। এই মুহূর্তে অনুরাগীরা আনন্দিত হলেও, মঞ্চে ঘটা একটি ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক শুরু হয়েছে। শোনা যাচ্ছে, সেই অনুষ্ঠানে শাহরুখের উপর খানিকটা বিরক্ত হয়েছেন আমির খান!

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের আয়োজকরা তিন খানকে দিয়ে একটি পারফরম্যান্স করানোর পরিকল্পনা করেন। তাঁদের প্রস্তাব ছিল, শাহরুখ গান গাইবেন এবং তাঁর গানের তালে কোমর দোলাবেন আমির ও সলমন।

তবে শাহরুখ নিজেই একটি নতুন প্রস্তাব দেন। তিনি বলেন, সলমন আর তিনি মঞ্চের পিছনে নাচবেন, আর সামনে থাকবেন আমির। শাহরুখের এই পরিকল্পনা শুনে রেগে যান 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খান। তিনি সরাসরি বলেন, "আমি সামনে নাচব আর আমার পিছনে শাহরুখ, সলমন মজা করবে? কখনও সেটা হবে না।"

শাহরুখের প্রস্তাবে আমির রাজি না হওয়ায়, তাঁকে গান গাওয়ার কথা বলা হয়। আমির গান গাইতে শুরু করলে শাহরুখ ও সলমন তাঁর গানের সঙ্গে নাচতে শুরু করেন। কিন্তু গানের মাঝেই শাহরুখ কথা বলা শুরু করেন।

শাহরুখ-সলমনকে হাসতে দেখে এবং শাহরুখের কথা বলায় আমির খান হঠাৎ গান থামিয়ে দেন। ভিডিওটি সেখানেই শেষ হয়। ভিডিওটির শুরুর অংশ মজার হলেও, অনেকেরই মনে হয়েছে আমির খানিকটা বিরক্ত হয়েই গান গাওয়া বন্ধ করেছেন। অনুরাগীমহলে প্রশ্ন উঠেছে— শাহরুখের কথা বলাতেই কি ক্ষেপে গেলেন আমির? সেই জল্পনাই এখন নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে।


```