
শেষ আপডেট: 5 May 2023 13:28
দ্য ওয়াল ব্যুরো: মাত্র তিন বছরের অভিনয় জীবন। তামিল, তেলুগু ছবি দিয়ে উত্থান হলেও বলিউডে তিনি যতগুলি কাজ করেছেন, তা আজও সিনেমাপ্রেমীদের মনে জ্বলজ্বল করছে। তিনি দিব্যা ভারতী। বি টাউনে মাত্র দু'বছরে কাজ করে ফেলেছিলেন শাহরুখ খান, সানি দেওল, গোবিন্দা, সুনীল শেট্টির মতো অভিনেতাদের সঙ্গে। কিন্তু সেই দিব্যাকেই সিনেমা থেকে সরিয়ে দিয়েছিলেন আমির খান (Aamir Khan replaced Divya Bharti)। বদলে সুযোগ পাইয়ে দিয়েছিলেন জুহি চাওলাকে (Juhi Chawla)। এমনকী বিদেশে একটি অনুষ্ঠানেও দিব্যা থাকায় পারফর্ম না করে চলে এসেছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। এমনই অভিযোগ শোনা গিয়েছিল খোদ অভিনেত্রীর মুখেই।
দিব্যা ভারতী যখন সিনেমা জগতে নামেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ১৬ বছর। মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি ইন্ডাস্ট্রির অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী ছিলেন তিনি। সেই সময়েই নাকি আমির খানের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন দিব্যা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, আমির তাঁকে একটি সিনেমা থেকেও বাদ দিয়ে দেন। সেই সিনেমার নাম 'ডর'।
জানা যায়, যখন 'ডর'-এর ঘোষণা হয়েছিল তখন সানি দেওল, আমির খান ও দিব্যা ভারতীর নাম ঘোষণা করা হয়েছিল যশ রাজ ফিল্মসের তরফে। এরপরই বিদেশে একটি অনুষ্ঠান করতে চলে যান কিন্তু ফিরে এসেই শোনেন, তিনি বাদ পড়েছেন সিনেমা থেকে। বদলে নেওয়া হয় জুহি চাওলাকে। যদিও পরে সিনেমাটি থেকে বেরিয়ে যান আমির নিজেও। তাঁর বদলে সুযোগ পান শাহরুখ খান।
আমির খান লন্ডনে তাঁর সঙ্গে একটি অনুষ্ঠানে পারফর্ম করতেও অস্বীকার করেন বলে অভিযোগ করেছিলেন দিব্যা। অভিনেত্রী বলেছিলেন, 'পারফর্ম করতে অস্বীকার করার পরে আমির আমাকে রীতিমতো তিরস্কার করেছিলেন। এই ঘটনায় আমি হতবাক হয়ে পড়েছিলাম। ওখানেই কেঁদে ফেলি। যদিও পরে সলমন খান আমার পাশে এসে দাঁড়ায়। আমায় সান্ত্বনা দেয়। এরপর আমরা দু'জন একসঙ্গে পারফর্ম করি।'
বিতর্কের আগুন ছড়ালেও ছবি হিসেবে দাগ কাটতে পারল না ‘দ্য কেরালা স্টোরি’