Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সর্বসমক্ষে ঝগড়া রণবীর ও আমিরের, মারামারির পরিস্থিতি! সামাল দিতে আসরে অন্য তারকারা

বলিউডের জনপ্রিয় তারকা আলিয়া ভাট সম্প্রতি এক ভিডিয়ওতে এমন কিছু ইঙ্গিত দিয়েছিলেন, যা দেখে দর্শকদের মনে চরম কৌতূহল জেগেছিল।

সর্বসমক্ষে ঝগড়া রণবীর ও আমিরের, মারামারির পরিস্থিতি! সামাল দিতে আসরে অন্য তারকারা

শেষ আপডেট: 12 March 2025 21:09

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় তারকা আলিয়া ভাট সম্প্রতি এক ভিডিয়ওতে এমন কিছু ইঙ্গিত দিয়েছিলেন, যা দেখে দর্শকদের মনে চরম কৌতূহল জেগেছিল। ভিডিওতে দেখা গিয়েছিল এক বিশাল পোস্টার, যেখানে আমির খান এবং রণবীর কাপুরের ছবি ছিল, আর নিচে বড় বড় করে লেখা ছিল 'AK vs RK'। স্বাভাবিকভাবেই এই পোস্টার ঘিরে শুরু হয় নানা জল্পনা। অনেকেই ভেবেছিলেন হয়তো কোনও নতুন সিনেমার ঘোষণা আসছে, কেউ কেউ আবার মিউজিক ভিডিয়োর সম্ভাবনার কথাও বলেছিলেন।  

অবশেষে ১২ মার্চ সেই রহস্যের পর্দা ওঠে। আলিয়া একটি মজার ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় এক দুর্দান্ত হাস্যকর বিজ্ঞাপন। 'AK vs RK' কোনও সিনেমা নয়, এটি জনপ্রিয় ফ্যান্টাসি ক্রিকেট প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেনের বিজ্ঞাপন।  

ভিডিওতে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ আমির খানের কাছে ছবি তোলার অনুমতি চান। কিন্তু মজাটা শুরু হয় যখন ঋষভ বলেন, তিনি আসলে রণবীর কাপুরের সঙ্গে ছবি তুলতে চান! মজার ছলে আমির বলেন, 'শুধু ছবি কেন, চাইলে ও তোমাকে চুমুও দিয়ে দেবে!' এরপর রণবীরের সঙ্গে দেখা হতেই আমির ভুল করে তাঁকে 'রণবীর সিং' বলেন।  

এতেই শুরু হয় আসল ঝামেলা! রণবীর রেগে গিয়ে বলেন, 'আমি কীভাবে সিং হলাম? এবার আমিও যদি ওনাকে সলমন বলি?' আমির মজার ছলে উত্তর দেন, 'সলমন বলো ঠিক আছে, কিন্তু দয়া করে আরবাজ বলো না!' ঠিক তখনই পিছন থেকে আরবাজ খান বলে ওঠেন, 'সোহেল বললেই পারতে!'  

এখানেই শেষ নয়। রণবীর রাগ সামলাতে ওয়াশরুমে গিয়ে বলেন, 'উনি আমাকে হিংসা করেন! উনি শুধু খান, আর আমি খানদান!' পাশে দাঁড়ানো জ্যাকি শ্রফ তখন তাঁর আইকনিক ডায়লগে বলেন, 'বিরু, টিসু দাও... ইস্যু দিও না!' শেষে আমির খান বলেন, 'এখনকার প্রজন্মের তারকাদের ইগো বক্স অফিস কালেকশনের থেকেও বড়!' আর তা শুনেই রণবীর চিৎকার করে বলেন, 'আমি শুনতে পাচ্ছি, কালা নই!'  

এই ২ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিয়োতে মজা, নাটক আর রসিকতার ফুল প্যাকেজ দেখা গিয়েছে। নেটিজেনদের মধ্যে এই বিজ্ঞাপন দারুণ সাড়া ফেলেছে। অনেকেই কমেন্টে লিখেছেন, 'অসাধারণ লাগল!' কেউ বলেছেন, 'আন্দাজ আপনা আপনা-র ফ্লেভার ফিরে পেলাম!' কেউ আবার মজা করে লিখেছেন, 'আজকাল ক্রিকেটাররাও দারুণ অভিনয় করেন!'  


```