Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

‘মন কি বাত’-এ মুগ্ধ আমির, মোদীর প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) 'মন কি বাত' (Mann Ki Baat)-এর প্রশংসায় পঞ্চমুখ হলেন আমির খান (Aamir Khan)। বলিউড অভিনেতা জানালেন, প্রধানমন্ত্রী ভারতের জনগণের সঙ্গে এই অনুষ্ঠানের মাধ্যমেই এক অবিচ্ছেদ্য সম্পর

‘মন কি বাত’-এ মুগ্ধ আমির, মোদীর প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা

শেষ আপডেট: 26 April 2023 10:26

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) 'মন কি বাত' (Mann Ki Baat)-এর প্রশংসায় পঞ্চমুখ হলেন আমির খান (Aamir Khan)। বলিউড অভিনেতা জানালেন, প্রধানমন্ত্রী ভারতের জনগণের সঙ্গে এই অনুষ্ঠানের মাধ্যমেই এক অবিচ্ছেদ্য সম্পর্ক স্থাপন করেছেন। যা তাঁকে মুগ্ধ করেছে। উল্লেখ্য, আগামী ৩০ এপ্রিল ১০০তম পর্ব সম্প্রচারিত হবে 'মন কি বাত' অনুষ্ঠানের।

সম্প্রতি দিল্লিতে সেই উপলক্ষে বিরাট আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন বলিউড তথা দেশের তাবড় তারকারা। আমির খানও এসেছিলেন সেখানে যোগ দিতে। ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের উপস্থিতিতে সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে সেই অনুষ্ঠান। আমিরের কথায়, প্রধানমন্ত্রী যেভাবে এই কাজটি করে চলেছেন, সেটি প্রশংসার যোগ্য।

অভিনেতা জানিয়েছেন, "এধরনের অনুষ্ঠানে দেশের মানুষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দেশের প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বের তরফে এটি এক বিরাট প্রয়াস। আসলে রাজনৈতিক নেতাদের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে এইসময়ে দাঁড়িয়ে নিজেদের ভাবনা-চিন্তার আদান প্রদান খুবই প্রয়োজনীয়। এই অনুষ্ঠানে সেটাই হয়।"

প্রধানমন্ত্রী পদে বসার পর থেকেই প্রতিমাসে শেষ রবিবার 'মন কি বাত' অনুষ্ঠান চালু করেন নরেন্দ্র মোদী। প্রতিটি পর্বে তিনি দেশের মানুষের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করে থাকেন। যা এবার শততম পর্বে পা রাখতে চলেছে। আমিরের কথায়, "এই অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশবাসীর সঙ্গে এক আত্মিক যোগাযোগ স্থাপন করেছেন। দেশের ভবিষ্যত নিয়ে তাঁর পরিকল্পনা, দেশকে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা, সবকিছুই খুব স্পষ্টভাবে ব্যক্ত করেন তিনি।"

মোদীর ‘মন কি বাত’-শুনেছেন ১০০ কোটি দেশবাসী, তাদের মনের কথা কী


```