
শেষ আপডেট: 7 March 2024 15:20
দ্য ওয়াল ব্যুরো: 'তারে জমিন পর' মুক্তির পর কেটে গেছে ১৭ বছর। ছোট্ট ঈশান আর ছোট্টটি নেই। সে এখন তরুণ যুবক। অন্যদিকে বয়স হয়েছে ঈশানের শিক্ষক আমিরেরও। তবে আমির খান ও দর্শিলের সংযোগটা এখনও একই রয়ে গেছে।
View this post on Instagram
সম্প্রতি একটি বিজ্ঞাপনে ১৭ বছর পর দেখা মিলল আমির ও দর্শিলের। নতুন কাজে নতুন ভাবে ধরা দিলেন তিনি। এবার দাদু নাতির ভূমিকায়। সেই বিজ্ঞাপনের ভিডিও পোস্ট করে লিখলেন 'এবার আমরা একটা নতুন অ্যাডভেঞ্চারে যাচ্ছি।' বিজ্ঞাপনটি একটি এনার্জি ড্রিঙ্কের। সেটি পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিও।
View this post on Instagram
তবে এবার 'তারে জমিন পর'-এর সিকুয়েল আসতে চলেছে 'সিতারে জমিন পর'। ইতিমধ্যেই এর শুটিং শুরু করেছেন অভিনেতা। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানা গেছে চলতি বছরের বড়দিনে মুক্তি পেতে চলেছে ছবিটি।
নেটিজেনরা এই জনপ্রিয় শিক্ষক ও ছাত্রের সম্পর্কের রসায়নকে আবার ফিরে পেতে চায়। দর্শিলের বিজ্ঞাপনের পোস্টে প্রচুর কমেন্ট এসেছে। সেখানে সবার মুখে একটাই প্রশ্ন, আবার আমির দর্শিলের বিখ্যাত জুটিকে কবে একসঙ্গে দেখা যাবে!